ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়ালের জয়ের দিন নতুন এক রেকর্ড গড়লেন বেনজেমা
ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার করিম বেনজেমার মাইলফলকময় রাতে দারুণ এক জয় পেয়েছে ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
এই দন এই ম্যাচের প্রথমার্ধে ফরাসি তারকার গোলে এগিয়ে যাওয়া রিয়ালের গোল ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও। চলতি এই আসরের সেমিফাইনাল নিশ্চিতে দ্বিতীয় লেগে আগামী সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে শক্তিশালী এই দুই দল।
রিয়ালের এই ম্যাচের কিক অফ বাঁশি বাজতে একটি মাইলফলক স্পর্শ করেন তারকা এই ফুটবলার বেনজেমা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ বেনজেমার (১৩০টি)। ফরাসি এই তারকা পেছনে ফেলেছেন সার্জিও রামোসকে। তার সামনে শুধু ইকার ক্যাসিয়াস (১৫০)।
আরও একটি নতুন রেকর্ড গড়েন ম্যাচের ২১ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল রুখে দেওয়ার চেষ্টা করেন কেপা। কিন্তু পুরোপুরি সফল হতে পারেননি। প্রতিপক্ষের সামনেই থাকা বেনজেমা অনেকটা বিনা বাধায় বল চেলসির জালে জড়ান। আর এই গোলে বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেন ৩৫ বছর বয়সী ফরাসি তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ৯ নকআউট ম্যাচে এটি তার ১৪তম গোল। আর সব মিলিয়ে ইউরোপসেরার মঞ্চে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এটি ২০তম। চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে এর চেয়ে বেশি গোল করার তালিকার দ্বিতীয়তে আছেন তিনি। তার সামনে আছেন শুধু লিওনেল মেসি (২৭)।
চলতি বছর এটি বেনজেমার ১৮তম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০২৩ সালে এর বেশি গোল আর কারও নেই। সমান ১৮টি গোল আছে ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হলান্ডের।
রিয়ালের একের পর এক আক্রমণ সামাল দিতে গিয়ে ৫৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। বল নিয়ে ডি-বক্সে ঢুকতে যাওয়া রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল।
৭৪ মিনিটে অপ্রস্তুত চেলসি রক্ষণকে ফাঁকি দিয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা অ্যাসেনসিও। পরের লেগে দুই গোল আগলে রাখতে পারলে আবারও সেমিফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ