ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিওনেল মেসি ফিরলে যেমন হতে পারে বার্সার একাদশ
সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ফিরিয়ে নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে মেসিরই সাবেক ক্লাব বার্সেলোনা। ক্লাব কর্তা, সাবেক ফুটবলার নয় সমর্থকদের অনেকেই আর্জেন্টাইন তারকা মেসিকে বার্সায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
খুশির খবর হল মেসিকে ফেরানোর ইচ্ছার কথা সরসারি বলেছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ এবং বার্সার সহসভাপতি রাফা ইয়সতে। তাঁর ফেরা নিয়ে কথা বলেছেন বার্সার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও। বলেছেন, ‘মেসির ফেরা দারুণ কিছু হবে’।
প্রশ্ন হচ্ছে, বিশ্বসেরা এই ফুটবলার মেসি যদি ফেরেন, তবে বার্সার একাদশে তাঁর জায়গা কোথায় হবে? তখন মেসির সাবেক ক্লাববার্সার একাদশইবা কেমন হবে? বার্সাইউনিভার্সালডটকম সম্প্রতি মেসিকে নিয়ে বার্সার সম্ভাব্য একটি একাদশ সাজিয়েছে। বিষয়টি কারও কাছে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ মনে হতে পারে।
তবে নানা পাকে–চক্করে যদি মেসি ক্যাম্প ন্যুতে এসেই যান, ক্লাবের রাডারে থাকা বাকিদেরও নিয়ে আসা যায়, সে ক্ষেত্রে বার্সার সম্ভাব্য চেহারা নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা তো আছেই।
ক্লাব পর্যায়ে যেখানে চলতি মৌসুমের দল থেকে আগামী মৌসুমে বেশ কিছু অদলবদলের কথাও বলেছে তারা। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষে বার্সা ছেড়ে যেতে পারেন আনসু ফাতি, ফেরান তোরেস, জর্দি আলবার মতো তারকারা। বিপরীতে নতুন মৌসুমে ফিওরেন্তিনায় খেলা মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতের বার্সায় আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
যিনি বার্সায় মূলত অধিনায়ক সের্হিও বুসকেটসের স্থলাভিষিক্ত হবেন। সঙ্গে বার্সায় দেখা যেতে পারে ব্রাজিলের ১৮ বছর বসয়ী তারকা ভিতর রকিকে। যাকে রাখা হতে পারে লেভানডফস্কির বিকল্প হিসেবে।
মেসি যদি আসেন, তবে বার্সাকে জাভি খেলাতে পারেন ৪–৩–৩ ফরমেশনে। গোলরক্ষক হিসেবে যেখানে দেখা যাবে নিয়মিত মুখ মার্ক–আন্দ্রে টের স্টেগেনকে। তাঁর দলে থাকা অনেকটাই নিশ্চিত। রাইট ব্যাক হিসেবে জুলস কুন্দের ওপরই জাভি আস্থা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন এবং রোনাল্দ আরাউহোকে। আর লেফট ব্যাক পজিশনে বার্সা কোচের প্রথম পছন্দ হতে পারেন আলেহান্দ্রো বালদে।
আমরাবাতকে শেষ পর্যন্ত বার্সা দলে ভেড়াতে সক্ষম হলে তাঁর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। মিডফিল্ডে তাঁর অন্য দুই সঙ্গী হতে পারেন পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে এই তিনজনের সঙ্গে ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে গাভিকেও ব্যবহার করতে পারেন জাভি।
মেসিকে নিয়ে যেমন হতে পারে বার্সার শুরুর একাদশ:
গোলরক্ষক : মার্ক-আন্দ্রে টের স্টেগেন
রক্ষণভাগ : আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন, রোনাল্দ আরাউহো, জুলস কুন্দে, আলেহান্দ্রো বালদে
মাঝমাঠ : সোফিয়ান আমরাবাত, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং
আক্রমণভাগ : লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি