ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল ফায়হার বিপক্ষে গোলহীন রোনালদো, হোঁচট খেল আল-নাসর
গত কয়েক ম্যাচে দেখা যাচ্ছিল মাঠে নামলেই যেন গোলের দেখা পাচ্ছিলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো!কয়েক দিন আগেই সর্বশেষ টানা তিন ম্যাচে জোড়া গোল করে ফুটবল বিশ্বে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ এই তারকা সিআরসেভেন। দেশের হয়ে দুই ম্যাচে এই কৃতিত্ব অর্জনের পর তার ক্লাব আল-নাসরের হয়েও দুই গোল করেন তিনি। তবে এশিয়ার অন্যতম শক্তিশালী ক্লাব আল ফায়হার বিপক্ষে জালের দেখা পেলেন না রোনালদো। এতে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগিতে হোঁচট খেয়ে ফিরেছে আল নাসর।
গতকা ০৯ এপ্রিল রোববার আল ফায়হার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই আল-নাসরকে এগিয়ে নিতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফাঁকা পোষ্টের সামনে একা গোলরক্ষককে পেয়েও ঠিকমতো শট নিতে ব্যর্থ হন এই তারকা ফুটবলার। ফলে গোলের সহজ সুযোগ নষ্ট করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
এই ম্যাচে বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। তবে একবারও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। ম্যাচের ৭১তম মিনিটে রোনালদোর বক্সের বেশ বাইরে থেকে দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরও একবার আশা জাগিয়েও গোল করতে পারেননি তিনি। ফলে নিষ্প্রাণ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
সৌদি প্রো লিগে আল ফায়হার সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে টেবিলের দুইয়ে রয়েছে আল-নাসর। ২৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ। আল ওয়েদার মাঠে সবশেষ ম্যাচে ২-০ গোলে জিতেছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি