ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০০০ এ মেসিঃ নতুন অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি
ফুটবল বিশ্বে ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন লিয়োনেল বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোলের মালিক হলেন এই বিশ্বসেরা মেসি। এত দিন এই নজির ছিল ফুটবল বিশ্বের অন্যতম তারকা ফুটবলার পর্তুগাল সুপারস্টার রোনাল্ডোর দখলে।
বর্তমান সময়ের দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি ক্লাবের হয়ে নিসের বিরুদ্ধে গোল করে এই নজির গড়েছেন মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে তাঁর গোলের সংখ্যা ৭০২। রোনাল্ডোর গোল ৭০১। শুধু ৭০২ গোল করা নয়, পাশাপাশি ২৯৮টি গোল করিয়েছেন মেসি। সেই হিসাবে ইউরোপীয় ক্লাব ফুটবলে ১০০০ গোলে অবদানের মাইলফলকে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
নিসের বিরুদ্ধে ১টি গোল করার পাশাপাশি ১টি গোল করিয়েছেন মেসি। তাঁর পায়েই নিসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের সঙ্গে তাঁদের পয়েন্টের পার্থক্য ৬।
পিএসজির হয়ে নজির গড়লেও এই ক্লাবে মেসি কত দিন রয়েছেন তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। পিএসজির সঙ্গে জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ক্লাবের নতুন চুক্তিতে এখনও সই করেননি তিনি। পিএসজি চাইছে, বেতন কমিয়ে ক্লাবেই থাকুন লিয়ো। কিন্তু বেতন কমাতে তৈরি নন তিনি। এই পরিস্থিতিতে মেজর সকার লিগের একাধিক ক্লাব ও সৌদি আরবের আল হিলাল মেসিকে নিতে আগ্রহ দেখিয়েছে। সেই সব ক্লাবের সঙ্গে কথা বলছেন মেসির বাবা ও এজেন্ট জর্জে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি