ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ওর মানসিকতা মেসি-রোনালদোর মতোই মনে হয়েছে’
ফুটবল বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা ফটবলার লিওনেল মেসি। তাকে সর্বকালের সেরা ফুটবলারও বলা হয়। আর্জেন্টাইন সুপারস্টার মেসি-রোনালদো–হলান্ডকে নিয়ে মন্তব্য করলেন পেপ গার্দিওলা। পেপ গার্দিওলা যথার্থই বলেছেন এমনটা। আর্লিং হলান্ড মেশিন নয় তো কী! গত মাসে আন্তর্জাতিক বিরতির আগে খেলা সর্বশেষ দুই ম্যাচে গোল করেছিলেন ৮টি। গতকাল চোট কাটিয়ে ফিরে সাউদাম্পটনের বিপক্ষে করেছেন জোড়া গোল।
ম্যাচ শেষে তাই সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ফুটবলার হলান্ডের মাহাত্ম্য বোঝাতে গার্দিওলা উদাহরণ হিসেবে টেনে এনেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি ও সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। হলান্ডের মধ্যে মেসি-রোনালদোর মানসিকতা দেখছেন ম্যানচেস্টার সিটির এ কোচ।
গতকালই নিসের বিপক্ষে গোল করে ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন মেসি। মেসির গোলসংখ্যা এখন ৭০২। আর এই মাইলফলক স্পর্শ করার পথে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার গোলসংখ্যা ৭০১। ক্যারিয়ারজুড়েই এভাবে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার গল্প লিখেছেন সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার।
মেসি-রোনালদোর সব কীর্তিতে চ্যালেঞ্জ জানানোর মানসিকতা হলান্ডের আছে বলেই মনে করছেন গার্দিওলা, ‘আমি যেদিন থেকে আর্লিংকে (হলান্ড) দেখেছি, ওর মানসিকতা মেসি-রোনালদোর মতোই মনে হয়েছে। আর্লিং মেসি-রোনালদোর মতোই নিজের ওপর চাপ প্রয়োগ করে। যখন সে ২-৩টি গোল করতে পারে না, নিজেকে প্রশ্ন করে—কী সমস্যা? এই বয়সে সে যত গোল করেছে, তা অবিশ্বাস্য! দেখুন, এখন পর্যন্ত কতগুলো ম্যাচে হলান্ড গোল করেছে, এরপর একই বয়সী রোনালদো-মেসির গোলের সঙ্গে তুলনা করুন। মিল খুঁজে পাবেন।’
মেসি-রোনালদো ইউরোপের ফুটবলে রাজত্ব করেছেন দীর্ঘ সময় ধরে। তাদের মতো লম্বা সময় ধরে পারফরম্যান্স ধরে রাখতে হলে হলান্ডকে ফিটনেস নিয়ে বাড়তি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন গার্দিওলা, ‘মেসি-রোনালদো চোটেই পড়ত না। আর্লিং অনেক লম্বা, বড়সড়। শরীরটার অনেক যত্ন নিতে হবে। আর্লিং জানে, মেসি-রোনালদো কোনো একটা বছরে নয়, দুই যুগ ধরে পারফরম্যান্স ধরে রেখেছে।’
মেসিই যে সর্বকালের সেরা, এই কথা গার্দিওলা অনেকবারই বলেছেন। গতকাল হলান্ডকে নিয়ে আলোচনার মধ্যেও এক জায়গায় মেসিকে এগিয়ে রাখলেন ম্যানসিটি কোচ, ‘মেসি নিখুঁত একজন ফুটবলার। সে সব জায়গায় খেলতে পারে, খেলাটা ভালো বোঝে। অন্যদিকে আর্লিং-রোনালদো মেশিন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি