ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল বন্যায় শেষ হলো ম্যানসিটির ম্যাচ, জেনে নিন ফলাফল
গত মার্চ মাসে আন্তর্জাতিক বিরতির আগে সর্বশেষ দুই ম্যাচে ৮ গোল করেছিলেন বর্তমান সময়ের দারুন ছন্দে থাকা তারকা ফুটবলার আর্লিং হলান্ড। এরপর পড়েন চোটে দীর্ঘ দিন থাকেতে হয় মাঠের বাহিরে। সেই চোট কাটিয়ে ফিরে প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। সাউদাম্পটনের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যান সিটির অন্য দুটি গোল করেছেন জ্যাক গ্রিলিশ ও হুলিয়ান আলভারাজ। গতকাল ০৮ এপ্রিল সাউদাম্পটনের পক্ষে একমাত্র গোলটি করেছেন ফরাসি ফরোয়ার্ড সেকু মারা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল ম্যানসিটি। ২৯ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৬৭। আর সমান ম্যাচে গানারদের পয়েন্ট ৭২।
নিজেদের মাঠে ম্যানসিটিকে ৪৪ মিনিট পর্যন্ত গোল বঞ্চিত রাখতে পেরেছিল সাউদাম্পটন। ৪৫ মিনিটে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন হলান্ড। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে দুর্দান্ত হেডে চলতি মৌসুমে ৪৩তম গোলটি করেন নরওয়ের এই স্ট্রাইকার।
রায়ান গিগস, সেস্ক ফ্যাব্রেগাস, ওয়েইন রুনি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পর পঞ্চম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ১০০ গোলে সহায়তা বা অ্যাসিস্টের মাইলফলক ছুঁয়েছেন কেভিন ডি ব্রুইনা।
৫৮ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে ম্যানসিটির দ্বিতীয় গোল এনে দেন গ্রিলিশ। তিন বছর পর টানা দুই ম্যাচে গোল পেলেন এই ইংলিশ তারকা। ১০ মিনিট পর গ্রিলিশের মাপা ক্রস থেকেই দারুণ এক অ্যাক্রোবেটিক ওভারহেড শটে গোল করেন হলান্ড। এবারের লিগে হলান্ডের এটি ৩০তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটির জার্সিতে ৪৪তম গোল।
প্রিমিয়ার লিগে ক্লাবের হয়ে এক মৌসুমে সব প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রুড ফন নিস্টলরুয় ও মোহামেদ সালাহর রেকর্ডে ভাগ বসালেন হলান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি