ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন লড়াইয়ে শেষ হল ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ, জেনে নিন ফলাফল
গত বছর শেষের দিকে কাতার বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে যেন দুঃস্বপ্নের মতোই কাটছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। আর হারের বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে নেইমারের দলটির। কাতার বিশ্বকাপে বিশ্বমঞ্চের বিরতি শেষে প্রীতি ম্যাচেও হারের স্বাদ পেয়েছে শক্তিশালী ব্রাজিল।
অন্যদিকে সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন ব্রাজিলের যুবা ফুটবল দল। অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে এখনও হারের মুখ দেখেনি ব্রাজিলিয়ান যুবারা।
অন্যদিকে সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন সেলেসাওদের যুবারা। অনূর্ধ্ব-২০ পর্যায়ে কোপা আমেরিকা জয়ের পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা।
ইকুয়েডরে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের আসরে গ্রুপ পর্বের ম্যাচে এখনও হারের মুখ দেখেনি ব্রাজিলিয়ান যুবারা। নিজেদের চতুর্থ ম্যাচে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে গ্রুপ 'এ'র শীর্ষস্থান আরও সুসংহত করেছে সেলেসাওরা।
শনিবার (৮ এপ্রিল) এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে উরুগুয়ের যুবাদের ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। দলের জয়ে গোল তিনটি করেন রায়ান ভিটর সিমপ্লিসিও রোচা, লোরান ও ম্যাথিউস ডস রেইস ফ্রান্সিসকো।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না কারোরই। শেষ পর্যন্ত কেউই জালের দেখা না পাওয়ায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন রায়ান রোচা। এরপর ৮৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লোরান। আর ম্যাচের একেবার শেষ মুহূর্তে শেষ পেরেক ঠুকে দেন ম্যাথিউস ডস রেইস ফ্রান্সিসকো।
ম্যাচে ৬৫ ভাগ বল পজিশনে নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিলের যুবারা। ব্রাজিল ১৪টি শট ও উরুগুয়ে করে ১০টি শট। এ ম্যাচে সবমিলে ফাউল কাউন্ট হয়েছে ২১টি।
গ্রুপ ‘এ’তে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিলের যুবারা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিলি, ৫ পয়েন্টে তৃতীয় ইকুয়েডর ও ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে। আর সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে একেবারে তলানিতে।
গত ৩১ মার্চ ‘গ্রুপ এ’ এর প্রথম ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হয়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ব্রাজিল অনূর্ধ্ব-১৭। তবে ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে চিলিকে ৩-০ গোলে ও ৪ এপ্রিল কলম্বিয়াকে ৩-১ গোলে হারায় সাম্বার অনুসারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি