ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির ক্লাবে হঠাৎ বিতর্ক
নিজের ক্লাবের বিপক্ষে চোটে গেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। পুরো আসরের টিকিটের প্রচারের জন্য একটি ভিডিওতে ফরাসি স্ট্রাইকারের ছবি ব্যবহার করেছিল তার ক্লাব পিএসজি। তা পছন্দ হয়নি এই তারকার। সেই ভিডিও সরিয়ে নিতে বাধ্য করেন ক্লাবকে। আগামী দিনে নিজের ছবির স্বত্বের জন্য আইনি লড়াই করবেন বলেও হুমকি দিলেন ফরাসি অধিনায়ক।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে এমবাপে বলেন, “আমি জানতাম না ক্লাব কী জন্য আমার সাক্ষাৎকার নিচ্ছে। মনে হয়েছিল সাধারণ কোনও সাক্ষাৎকার। কিন্তু যে ভিডিয়ো বার হয়েছে সেটার সঙ্গে আমি এক মত নই। সেই কারণেই আমি নিজের ছবির স্বত্ব নেওয়ার জন্য লড়ছি। পিএসজি খুব বড় দল, কিন্তু এটা তো কিলিয়ান সঁ জরমঁ নয়।”
এমবাপে আপত্তি করায় ভিডিয়োটি সরিয়ে দেয় পিএসজি। সব জায়গা থেকে সরালেও ইউটিউবে ভিডিয়োটি রয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এমবাপের মুখ ব্যবহার করা সেই ভিডিয়ো। সেই বিজ্ঞাপনী ভিডিয়োটিতে এমবাপেকেই শুধু কথা বলতে শোনা যায়। লিয়োনেল মেসিকে দেখা যায়নি। তিনি এই মরসুমের শেষে ফরাসি ক্লাব ছাড়বেন বলেও শোনা যাচ্ছে। নেই নেমারও। তাঁর চোট রয়েছে। পিএসজির তরফে যদিও এমবাপের বক্তব্যের পর কোনও পাল্টা বার্তা দেওয়া হয়নি। এর আগেও এমবাপে একটি ফোটোশুটে অংশগ্রহণ করতে চাননি। আগামী দিনে তিনিও ক্লাব ছাড়বেন কি না সেই জল্পনাও শুরু হয়ে গিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি