ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শীর্ষে আর্জেন্টিনা- দ্বিতীয় ফ্রান্স, দেখে নিন ব্রাজিলের স্থান
৬ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। এক নম্বরে থাকা আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল ব্রাজিল দুই ধাপ নেমে গেছে তৃতীয় স্থানে। একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স।
গত বছর সেসের দিকে কাতার বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। সেটা সৌদি আরবের বিরুদ্ধে। এরপর টানা জয়ে শিরোপা জেতে দলটি। শুধু তাই নয় বিশ্বকাপের পর দুটি প্রীতি ম্যাচেও দারুণ জয় পায় আর্জেন্টিনা। যা ফিফার র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে ভালোমতো।
চলতি বছরের গত মাসে ঘরের মাঠে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র্যাঙ্কিংয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স।
র্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। চার ও পাঁচে রয়েছে বেলজিয়াম ও ইংল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।
গেল বিশ্বকাপে সেমিতে উঠে ইতিহাস গড়া মরক্কো রয়েছে ১১তম স্থানে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অবস্থান ১৪। বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি