ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির জন্য বছরে আকাশ ছোয়া টাকার প্রস্তাব সৌদি ক্লাব
পেজের হয়ে সর্বশেষ মাঠে নামা ম্যাচটির দারুণভাবে হেরেছে লিওনেল মেসির দল। এর মধ্যেই আবারও শুরু হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার লিওনেল মেসির দলবদলের গুঞ্জন। বার্সেলোনা থেকে যখন পিএসজিতে পাড়ি জমায় তখন পিএসজির সাথে চুক্তি হয় এক মৌসুমের জন্য। দেখতে দেখতে এক মৌসুম শেষ হয়ে আসছে। এবার পালা দলবদলের।
তবে আসছে মৌসুমে লিওনেল মেসি যে ফ্রেঞ্চ ক্লাব, প্যারিস সেন্ট জার্মেইতে আর থাকবেন না সে বিষয়টি প্রায় নিশ্চিত। এই কারনে নতুন মৌসুমে কোন দলে দেখা যাবে মেসিকে সেটা নিয়ে শুরু হয়ে গেছে বিস্তর আলোচনা। তাকে দলে ভেড়াতে তোড়জোড় শুরু করে দিয়েছে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্লাবগুলোও।
এই বিষয় নিয়ে গত কয়েক দিন ধরেই ইউরোপিয়ান গণমাধ্যমের খবরসি ছিলো আবারও নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন মেসি। ক্লাবটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাও জানিয়েছিলেন মেসিকে ফিরিয়ে আনতে চান তারা। এমনকি দলটির কোচ জাভি হার্নান্দেজও বলেছিলেন, মেসিকে ফেরানোর জন্য কাজ শুরু করেছে তার দল।
এবার মেসি ইস্যুতে বোমা ফাটালেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো। মঙ্গলবার এই বিষয় নিয়ে টুইটবার্তায় তিনি জানিয়েছেন, “লিওনেল মেসির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আল–হিলাল। পারিশ্রমিক বছরে ৪০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি।”
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট ও ওকাজ ও আল–হিলালের এই প্রস্তাব পাঠানোর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, “মেসিকে আনুষ্ঠানিকভাবেই এই প্রস্তাব পাঠানো হয়েছে।” তারা আরও জানিয়েছে, “আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো সাতবারের বর্ষসেরা মেসি যা যা সুবিধা চান, তার সবকিছু পূরণের প্রতিশ্রুতি রয়েছে এই প্রস্তাবে।”
আল–হিলালের ৪০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি হলে পারিশ্রমিকে আবারও শীর্ষে উঠে আসবেন মেসি। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’ জানিয়েছে, পিএসজিতে গত বছর ১২ কোটি ডলার আয় করেন আর্জেন্টাইন তারকা। কিলিয়ান এমবাপে আয় ছিল ১২ কোটি ৮০ লাখ ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি