ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদোর জোড়া গোল, শেষ হলো আল-নাসরের ম্যাচ, জেনেনিন ফলাফল
সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দারুন ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো যা করে দেখালেন, এক কথায় তাকে বলা যায় অপ্রতিরোধ্য! সর্বশেষ তিন ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো। সৌদি প্রো লিগে আল আদাহকে ৫-০ গোলে হারিয়েছে আল-নাসর। এই জয়ে দুই গোল করেছেন রোনালদো। এ ছাড়া জোড়া গোল করেছেন তালিসকাও।
সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে ৬ গোল করলেন পর্তুগিজ তারকা। লিখটেস্টেইনের বিপক্ষে দুই গোল করার পর, লুক্সেবার্গের বিপক্ষেও দুবার করে বল জালে জড়িয়েছিলেন তিনি।
আল আদাহর মাঠে গোল পেতে আল-নাসরকে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। ডি-বক্সের ভেতর আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রোনালদোরা। স্পট কিকে রোনালদোর শটে সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি আদাহ গোলকিপার।
৫৫ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন তালিসকা। ৬৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরের গোল ব্যবধান ৩-০ গোল করেন রোনালদো। ৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুনযোগ করা সময়ে আয়মান ইয়াহিয়ার গোলে ৫-০ গোলের জয় নিশ্চিত হয় আল নাসরের। বড় জয়ের পরও ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। আর শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি