ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ মিনিটে বেনজেমার হ্যাটট্রিকঃ গোল বন্যায় শেষ হল রিয়াল মাদ্রিদের ম্যাচ, জেনে নিন ফলাফল
লা লিগায় পয়েন্ট টেবিলে দারুন ব্যবধানে বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও মাঠের ফুটবলটা ঠিকই উপভোগ করছে আসরের অন্যতম শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ। এই আসরে সর্বশেষ রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে! এই ম্যাচে ৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন কারিম বেনমিজা। এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১২-তে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোস।
ম্যাচ শুরুর পরে প্রথম ২২ মিনিটে প্রতিআক্রমণ থেকে শুরুর গোলটি করেছেন দলের অন্যতম তম তারকা ফুটবলার রদ্রিগো। তার পর বার্নাব্যুর কর্তৃত্ব নিয়েছেন বেনজিমা। ফুটবল বিশ্বে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমার্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার।
এর পরে ম্যাচের ২৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে ডাইভিং হেডে জাল কাঁপিয়ে তুলে নেন প্রথম গোল। ৩২ মিনিটে বেনজিমার পরের গোলটিতেও অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৩৬ মিনিটে রদ্রিগোর ক্রসে হ্যাটট্রিক পূরণ করেছেন। যা আবার ১৯৯২ সালের পর রিয়াল মাদ্রিদের দ্রুততম হ্যাটট্রিকও। সেবার ফার্নান্দে হিয়েরো ৬ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
এই মৌসুমে বেনজিমার গোল দাঁড়ালো ১৪টি। শীর্ষে থাকা রবের্ত লেভানডোভস্কির পরেই তার স্থান। পোলিশ ফরোয়ার্ডের চেয়ে আর ৩ গোল পিছিয়ে বেনজিমা।
দ্বিতীয়ার্ধে রদ্রিগোর অ্যাসিস্টে জাল কাঁপান মার্কো আসেনসিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ওয়ান-টু খেলে জাল কাঁপান স্প্যানিশ তারকা। ৯০+১ মিনিটে হ্যাজার্ডের বানিয়ে দেওয়া বলে শেষ গোলটি করেছেন লুকাস ভেসকেস।
শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের অর্জন ৫৯ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি