ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল-৩, চিলি-০
তিন মাস আগে শেষ হওয়া কাতার বিশ্বকাপ দু:স্বপ্নের মত কেটেছে নেইমারদের। হেক্সা মিশনে এসে ক্রোশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের পর আবারও মাঠে নেমে মুখ দেখে ব্রাজিল। হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না নেইমাররা। বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরেছে দলটি। এতে যেন নিজেদের চেনা ছন্দই হারিয় ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে জয়ের দেখা পেয়েছে নেইমারের উত্তরসূরীরা।
রোববার (২ এপ্রিল) স্তাদিও ক্রিশ্চিয়ান বেনিটেজে অনূর্ধ্ব ১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চিলিকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। এই ম্যাচে জোড়া গোল করেন তরুণ নাম্বার নাইন কাওয়া ইলিয়াস নুগুয়েইরা। একটি গোল করেছেন পেড্রো নাসিমেন্তো মাতা।
অবশ্য অনূর্ধ্ব ১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে তারা। এদিন খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দু’দল।
তবে প্রথম গোলের দেখা পেতে ব্রাজিলিয়ান যুবাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত। কোজিটজাকির পাস থেকে কাওয়া ইলিয়াস গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এর ৬ মিনিট পর লিড দ্বিগুন করেন কাওয়া ইলিয়াস।
এবার গোলের উৎস তৈরি করে দেন সিমপ্লিসিও রোচা। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা চালায় চিলির যুবারা। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো একেবারে ম্যাচের শেষ দিকে অর্থাৎ ৮৭তম মিনিটে আরেকটি গোল করে কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাসিমেন্তো। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি