ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও গোল বন্যা দেখলো সবাই, শিরোপার আরও কাছে বার্সা
পয়েন্ট টেবিলের তালানির দলের বিপক্ষে মাঠে নামে শিরোপার কাছে থাকা শক্তিশালী ও আসরের টেবিল টপার বার্সেলোনা। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। এলচেকে ৪-০ গোল উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি। এ ছাড়া স্কোর শিটে নাম তুলেছেন আনসু ফাতি ও ফেরান তরেস।
দুর্দান্ত এই জয়ের ফলে লা লিগা শিরোপার আরও কাছে চলে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৭১। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালানরা।
ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় বার্সা। মার্কোস আলোনসোর ফ্রি-কিক থেকে রোনালদ আরউহোর অ্যাসিস্টে এলচের জাল কাঁপান লেভানদোভস্কি। ৫৫ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ফাতি। গত অক্টোবরের পর লা লিগায় এই স্প্যানিশ ফরোয়ার্ডের প্রথম গোল এটি।
৬৬ মিনিটে বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেন লেভা। এবারের লা লিগায় এটি পোলিশ তারকার ১৭তম, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭তম গোল। এর তিন মিনিট পর ব্যবধান ৪-০ করেন তরেস।
বুধবার ক্যাম্প ন্যুতে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে জাভির দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি