ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন চমক রেখে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো ব্রাজিল
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিলের। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল নেইমারদের হেক্সা মিশন ব্যর্থ দল। আবার বিশ্বকাপের পর মাঠে নেমে গেল মাসে প্রীতি ম্যাচে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোর কাছে পরাজয়ের মুখ দেখতে হয় ব্রাজিলকে। আর এই হারের ফলে ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থানও হারাতে বসেছে ব্রাজিল। সিনিয়র দলের এমন খারাপ সময়ের মধ্যেই যুব বিশ্বকাপে খেলতে নামছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।
এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার বার্লি শহরে আগামী ২০ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে যুব বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে শেষ বারের মতো দলের দুর্বলতা খুঁজে বের করার জন্যই স্পেনে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিলিয়ানরা। এসব প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল।
শুক্রবার (৩১ মার্চ) ব্রাজিল সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেস চমক রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। বিশ্বকাপকে সামনে রেখে স্পেনে ১৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ডোমিনিকান রিপাবলিক, ইরাক এবং উজবেকিস্তান কিংবা সেনেগালের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের যুবারা।
এর আগে চলতি বছর কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিলের যুবারা। ফলে প্রীতি ম্যাচের ঘোষিত দলে কোপা আমেরিকায় সুযোগ পাওয়া ফুটবলারদেরই প্রাধান্য দিয়েছেন মেনেজেস। ভিটোর রোকু, মাইকেল, আর্থাররাও সুযোগ পেয়েছেন প্রীতি ম্যাচের দলে।
ব্রাজিলের ২৩ সদস্যের অনূর্ধ্ব-২০ দল: কাইকো, সান্তোস, মাইকেল, আর্থার, তবিয়াস, কাইকি ব্রুনো, প্যাট্রিক, বেরাল্ডো, মাইকেল, রবার্ট, মেলো, আন্দ্রে, গোমেজ, আলেক্সান্ডার, রোনাল্ড, গুলহার্মে, এন্ড্রিক, জিওভানি, লিওনার্দো, রোকু, বিরো, জিওভানে এবং পেদ্রিনহো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি