ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা
অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সাম্প্রতিক কাতার বিশ্বকাপ জয়ী বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে এই প্রস্তাব দিয়েছে এই বিশ্বকাপ জয়ীরা। আগামী মাসের ২-৩ দিনের মধ্যেই প্রস্তাবটি গ্রহণ করে সিদ্ধান্ত জানাবে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবকিছু ঠিক থাকলে লাতিন আমেরিকার দেশটিই হতে যাচ্ছে বিশ্বকাপের আয়োজক।
বাছাইপর্বে বাদ পড়ায় ২০ মে থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছিল না প্রস্তাবিত এই দল। যদি নতুন স্বাগতিক হিসেবে আর্জেন্টিনার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে অংশ নিতে পারবে এই দল।
শক্তিশালী ২৪ দলের আসরে বাছাইপর্বের বাধা টপকে লাতিন অঞ্চল থেকে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবল বিশ্বের আরেক শক্তিশালী দল ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর ও উরুগুয়ে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিয়া তাপিয়া এবং কনমেবলের সভাপতি আলেজান্দ্রো দমিনগুয়েজের সঙ্গে বৈঠকে করেছেন।
বৈঠক শেষে বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আয়োজক হওয়ার জন্য সরকারের নিশ্চয়তাসহ শুধু আর্জেন্টিনাই প্রার্থী হিসেবে প্রস্তাব উপস্থাপন করেছে। দুই থেকে তিন দিনের মধ্যে ফিফা ব্যুরোকে সিদ্ধান্ত নিতে হবে।
ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক জটিলতার কারণে আয়োজক দেশ হিসেবে ইন্দোনেশিয়ার মর্যাদা কেড়ে নেয় ফিফা। এ মাসে বিশ্বকাপে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার দাবিতে রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি