ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন ফর্মে থাকার পরেও চরম বিপদে সাবিনারা, হচ্ছে না বাছাই পর্বও খেলা
দেখতে দেখতে আবারে চলে আসছে অলিম্পিক গেমসের আসর। এক তত্থে জানা আজ্য আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এঈ অলিম্পিক গেমস। সেখানে রয়েছে নারী ফুটবলের একটি ইভেন্ট। এই ইভেন্টটিতে খেলতে চায় বাংলাদেশ নারী ফুটবল দলও।
তবে আসল ব্যাপার হল অলিম্পিক গেমসের এই ইভেন্টটিতে সরাসরি খেলতে পারবে না যেকোনো দেশের নারী ফুটবল দল। এই কারনে বাংলাদেশ নারী দলও ব্যতিক্রম নয়। মূল পর্বে খেলতে হলে আগে বাছাই পর্বের বাধা পেরোতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
এদিকে আগামী ৫ এপ্রিল মিয়ানমারে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু জানা যায় যে টাকার অভাবে এই বাছাই পর্ব খেলতে পারছে না তারা। এই মুহুর্তে বাংলাদেশের এই নারী দলটি সেরা ফর্মে রয়েছে বলে পেছনের কয়েকটি ম্যাচ থেকে আন্দাজ করা যায়।
বুধবার (২৯ মার্চ) বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে অর্থিক সংকটের কারণে আমরা সেখানে যতে পারছি না। ’
তিনি আরও বলেন, ‘আসরটি প্রাথমিকভাবে আমরা হোস্ট (আয়োজক) করতে চেয়েছিলাম। এই জন্য আমরা এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে হোস্টিংয়ের আবেদন করি। কিন্তু এই আসরটির হোস্টিং মিয়ানমারকে দেয়া হয়। আসরটিতে অংশগ্রহণ করতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ দায়িত্বে যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে অনুশীলন, অভ্যন্তরীণ খরচ বহন করতে হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় যে অর্থ লাগে সেটি বাফুফের নেই। তাই সেখানে আমরা অংশগ্রহণ করতে পারছি না। ’
প্রয়োজনীয় অর্থের জন্য কয়েক যায়গায় আবেদন করেছিল বাফুফে। সেখান থেকে আশানুরূপ ফলাফল আসেনি বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। নাঈম বলেন, ‘আমরা গত সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদের নিকটে এ প্রতিযোগিতার জন্য আর্থিক সহযোগিতার বরাদ্দ চাই। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ-আলোচনা করে কোনো আশানুরূপ ফলাফল না আসায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারছি না। ’
আগামী ৫ এপ্রিল শুরু হওয়া এ আসরটি শেষ হবে ১১ এপ্রিল। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি