ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-সিশেলসের ম্যাচ, দেখে নিন ফলাফল
আজ ২৮ মার্চ সিশেলসের বিপক্ষে ২য় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাংকিংয়ে সিশেলসের অবস্থান ১৯৯তম। বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে ১৯২তম। অথচ র্যাংকিংয়ে নিচের সারির এই দেশটির সঙ্গেই পারল না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররা। ১-০ গোলে লজ্জার হার দিয়ে মাঠ ছেড়েছে লাল সবুজরা।
সিরিজের প্রথম ম্যাচ ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। আজ (মঙ্গলবার) ড্র করলেই এই সিরিজ জিততো বাংলাদেশ। উল্টো হেরে লজ্জার শিকার হয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
সিশেলস র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পেছনে। র্যাংকিংয়ের চেয়ে বড় বিষয় সিশেলসের ফুটবলাররা পেশাদার নন। সবাই অন্য পেশার ফাঁকে ফুটবল খেলেন। সেই ফুটবল দলের কাছে বাংলাদেশ হেরেছে।
মার্চের এই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল সৌদি আরবে অনুশীলন করেছে। সৌদি আরবেও দু’টি অনুশীলন ম্যাচ খেলেছে। এত প্রস্তুতির পর সিশেলসের মতো প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হার এবং সিরিজ ড্র।
আজকের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬২ মিনিটে পেনাল্টিতে ম্যাচে লিড নেয় সিশেলস। এরপর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। অধিনায়ক জামাল ভূঁইয়া দ্বিতীয়ার্ধে নামেন। কয়েকটি ফ্রি কিক এবং কর্নারে গোলের উৎস রচনা হয়েছিল ঠিকই।
কিন্তু ফিনিশিং দুর্বলতায় কোনোটাই আর গোল হয়নি। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে এই ম্যাচেও দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছেন। একটি দুর্দান্ত শট নিয়েছিলেন যা অল্পের জন্য গোল মিস হয়। আরেকটি গোলের সুযোগ নষ্ট করেছেন।
ম্যাচের ৭৫ মিনিটে তপু বর্মণের বাড়ানো বল সিশেলসের ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি না বাজানোয় বাংলাদেশের ফুটবলাররা ঘিরে ধরেন। ম্যাচের পরও এই রেশ টিকে ছিল। দুই দলের ফুটবলারদের মধ্যে বাকবিতন্ডা চলেছে কিছুক্ষণ।
ভুটানি রেফারির ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সিলেট জেলা স্টেডিয়ামে শুয়ে পড়েন বাংলাদেশের কয়েকজন ফুটবলার। কেউ আবার জার্সিতে মুখ লুকানোর চেষ্টা করেন।
সিশেলসের কাছে লজ্জার হারের পর এভাবেই প্রথম প্রতিক্রিয়া দেখান বাংলাদেশের ফুটবলাররা। এই হারে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি