ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল বনাম মরক্কোর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
তিন মাস আগে শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে হেক্সা মিশন নিয়ে গিয়ে ব্যর্থ হয়েছে নেইমাররা। কাতার বিশ্বকাপকে ভুলে যেতে চাইবে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর প্রথম বারের মতে মাঠে নামে ব্রাজিল। বিশ্বকাপে সেমি ফাইনাল খেলা মরক্কোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।
বিশ্বকাপের সেই ছন্দ এখনো ধরে রেখেছে মরক্কো। উড়িয়ে দিল দিল ব্রাজিলকে। এবার অবশ্য প্রীতি ম্যাচে। তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি।
মরক্কোর হয়ে গোল করেন সোফিয়ান বুফাল ও আবদেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে এক গোল শোধ দেন অধিনায়ক কাসেমিরো।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এটি ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। ছয় বছর ডাগআউটে দায়িত্ব পালন করা তিতের বিদায় আর চোটে আক্রান্ত নেইমার ও থিয়াগো সিলভাবিহীন ব্রাজিলের শুরুর একাদশ ছিল তারুণ্যে ভরা।
ভারপ্রাপ্ত কোচ রেমন মেনেজেস আজ আন্তর্জাতিক অভিষেক করিয়েছেন সম্ভাবনাময়ী পাঁচ তরুণকে। আরেকটা কারণেও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের এ ম্যাচটি ছিল বিশেষ। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম মাঠে নেমেছে তারা। ম্যাচের শুরুতে পেলেকে স্মরণ করেছে ব্রাজিল দল। প্রত্যেক খেলোয়াড়ের জার্সির পেছনে ছিল পেলের নাম। কিন্তু এসব উপলক্ষ্যের কোনোটিই যে ব্রাজিলকে উদ্দীপ্ত করতে পারেনি, তা স্কোরলাইনেই স্পষ্ট।
শুরু থেকেই ব্রাজিলের তুলনায় গতিময় ফুটবল খেলে মরক্কো। বল ব্রাজিলিয়ানদের পায়ে থাকলে কেড়ে নেওয়ার চেষ্টা আর দ্রুত আক্রমণে ওঠার প্রবণতা দলটির মধ্যে দেখা গেছে প্রথম থেকেই। এ জন্য মাঝ মাঠে ঝামেলা বেঁধেছে একাধিকবার।
ম্যাচের প্রথম ভালো সুযোগ তৈরি করে অবশ্য ব্রাজিল। ১৩ মিনিটে লুকাস পাকেতার থ্রু বল খুঁজে নিয়েছিল রনিকে, তবে কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
২৪ মিনিটে মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনুর ভুলে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের শট এগিয়ে আসা বুনুর হাত ফসকে পেছনে গোলমুখের দিকে চলে যাচ্ছিল। শেষ মুহূর্তে পেছনে গিয়ে বল নিয়ন্ত্রণে নেন তিনি।
এর দুই মিনিট পরই অবশ্য বল জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। তবে আক্রমণ তৈরির সময় অফসাইডের কারণে গোল বাতিল হয়।
২৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মরক্কো। বিলাল এল খাননুসের কাছ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন বুফাল। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ ছিল রদ্রিগোর সামনে। নেইমারের অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কাছ থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।
ব্রাজিলকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৬৭ মিনিট পর্যন্ত। তাও মরক্কো গোলরক্ষকের ভুলের সুবাদে। বক্সের বাইরে থেকে নেওয়া কাসেমিরোর শট বুনুর নাগালেই ছিল। ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল তাঁর শরীরের নিচ দিয়ে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।
সমতার পর মরক্কোর আক্রমণ আরও গতি পায়। সেই ধারয় ৭৯ মিনিটে চলে আসে গোলও। ওয়ালিদ ছেদদিরার কাছ থেকে বল পেয়ে হাফ-ভলিতে বল জালে পাঠিয়ে দেন সাবিরি। গোলরক্ষক ওয়েভারতনের সেটি দেখা ছাড়া কিছুই করার ছিল না।
ম্যাচের বাকি সময়ে আর গোল করতে পারেনি ব্রাজিল। ভারপ্রাপ্ত কোচ মেনেজেসের প্রথম ম্যাচটা শেষ হয় হতাশায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি