ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভোররাতে মাঠে নামছে ব্রাজিল, জেনে নিন প্রতিপক্ষ ও সময়
গত বছরের শেষে শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে নতুনভাবে শুরু করতে মাঠে নামছে ব্রাজিল। ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ গেল বিশ্বকাপে চমক দেখানো উত্তর আফ্রিকার দেশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দল মরক্কো।
শামি ২৬ মার্চ রোববার বাংলাদেশ সময় ভোররাত চারটায় মরক্কোর তানজাহা শহরের ইবনে বাতুতা স্টেডিয়ামে ক্যাসেমিরোর নেতৃত্বাধীন সেলেসাওদের আথিতিয়তা দেবে হাকিম জিয়েখ-আশরাফ হাকিমির দেশ।
কাতার বিশ্বকাপে একদিকে যেমন আর্জেন্টিনা তার দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তেমনি ব্রাজিল শেষ ম্যাচে বাজে পারফর্ম করে বিশ্বকাপের আসর থেকে ছিটকে যায়। ব্যর্থ হয় হেক্সা মিশনে। গতবছরের সেই কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে নেইমাররা কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল।
বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর পরই কোচের ব্রাজিলের পদ ছেড়ে দেন প্রফেসর তিতে। নতুন কোচের খোঁজে থাকা ব্রাজিল উত্তর আফ্রিকার দেশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দল মরক্কোর বিপক্ষে কেমন খেলবে তা দেখার বিষয়। সাম্প্রতি নেইমারদের দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয় মেনেজেসের হাতে। আগামী ২০২৬ বিশ্বকাপেই শিরোপা জিততে মরিয়া ব্রাজিলিয়ানরা। তাই জয় দিয়ে শুরু করতে চায় ভিনিসিয়াস-রদ্রিগোরা।
বিশ্বকাপে ব্যর্থ মিশনের পরও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ঠিকঠাক ধরে রাখে ব্রাজিল। যদিও সেলেসাওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আগের দিন বিশ্বচ্যাম্পিয়ন মেসিরা পানামাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বজয়ের উৎসব করেছে।
বিশ্বকাপের পর অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। চোটের কারণে দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা। এছাড়া বিশ্রাম দেওয়া হয়ে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের। তাদের জায়গায় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের পথে ডাক পেয়েছেন সদ্যই যুব কোপা আমেরিকার শিরোপা জেতা আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মান ফুটবলাররা।
অন্যদিকে হোম ম্যাচে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে মরক্কো। কোচ ওয়ালিদের আস্থা ধরে রেখেছেন আশরাফ হাকিমি-হাকিম জিয়েখ, সোফয়ান আম্রাবাত, আজেদিন ওনাহিরা। গোলবারে আস্থার প্রতিক ইয়াসিন বুনোতো থাকছেনই।
ফুটবল ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মুসলিম প্রধান দেশ মরক্কো। আগের দুবারের দেখায় প্রতিবারই সেলেসাওদের কাছে হেরেছে অ্যাটলাস লায়ন্সরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি