ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতকে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়
চলতি সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশের নারীরা। আগের ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশের প্রতিনিধি করা রুমা আক্তার বাহিনী। তবে পরের ম্যাচেই ভারতকে ১-০ গোলে হারাল তারা।
ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন রুমা ও সুরভী আকন্দরা। একবার গোলপোস্ট আর ভারতের গোলকিপার খুশী কুমারীর হাতে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বাংলাদেশ।
টিম ইন্ডিয়ার সীমানার ডান প্রান্তে থ্রো-ইন থেকে আক্রমণ করে বাংলাদেশ দল। বাংলাদেশের দলের নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালেই জড়িয়ে যায়। তাতে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন আখিলা রাজন।
ম্যাচের অন্তিম সময়ে বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে লম্বা-গড়ানো থ্রু পাস পেয়ে বাংলাদেশের বক্সের ভেতরে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন ভারতের শিবানী দেবী। বিপদ বুঝে ততক্ষণে সামনে এগিয়ে আসেন স্বাগতিক গোলকিপার সঙ্গীতা। তাকে একেবারে সামনা-সামনি ফাঁকায় পেয়ে যান শিবানী। ডান পায়ে শটও নেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে তা প্রতিহত করেন সঙ্গীতা।
মঙ্গলবার (২৮ মার্চ) নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর আগে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৯-১ গোলে হারায় রাশিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি