ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন সঠিক সময়
বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের আসর এখন চলমান। আজ ২৪ মার্চ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালি ভারতের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধি বাংলাদেশ নারি দল।
চলমান এই আসরে পাঁচ দলের মধ্যে প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশের নারী। তাই ভারতের বিপক্ষে হারলে আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর থাকবে না বাংলাদেশের।
এদিকে আসরের অন্যতম শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘রাশিয়ার বিপক্ষে আমাদের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফল আশাব্যাঞ্জক হয়নি। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাই। আশা করি জয়ের ধারায় ফিরতে পারব।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে ভারত। তাই হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলার মেয়েদের। অন্যদিকে আজ বিকেলে ভুটান ও রাশিয়া মুখোমুখি হবে। ভুটান তাদের প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে রাশিয়া-ভারত ম্যাচটি শিরোপা নির্ধারণে রূপ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি