ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অদ্ভুত কারনে খেলতে নামার আগেই লাল কার্ড পেল ফুটবলার
ম্যাচ চলছিল খুব দারুন ভাবে। একপর্যায়ে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামার জন্যে তৈরি হচ্ছিলেন ফুটবলার। দৌড়ঝাঁপ করে গা ঘামাচ্ছিলেন মাঠের পাশে। কিন্তু আচমকা প্রকৃতির ডাক এসে যাওয়ায় সাড়া না দিয়ে থাকতে পারেননি এই ফুটবলার। হুট করে মাঠের ধারেই মূত্রত্যাগ করছিলেন ফুটবলার।
এই চরম বেয়াদবির কারনে শাস্তি হিসাবে সরাসরি তাঁকে লাল কার্ড দেখালেন রেফারি। মাঠে নামার আগেই সাজঘরে ফিরে যেতে হল ইটালির ফুটবলার ক্রিশ্চিয়ানো বুনিনোকে। গত রবিবার ইটালির তৃতীয় ডিভিশনে লিকো বনাম পিয়াসেঞ্জার ম্যাচ ছিল। সেই ম্যাচে ৭৩ মিনিটে মাঠে নামার জন্যে তৈরি হচ্ছিলেন বুনিনো।
এমন সময় হঠাৎ করেই প্রকৃতির ডাক এসে যায়। তখন সাজঘরে ফেরার সময় নেই দেখে ডাগআউটের ধারে একটি জায়গায় মূত্রত্যাগ করেন বুনিনো। তবে রেফারির নজর এড়াতে পারেননি। খেলা থামিয়ে বুনিনোর দিকে এগিয়ে এসে তাঁকে লাল কার্ড দেখান তিনি। ফলে মাঠে নামার আগেই শাস্তি পেতে হয় ইটালির এই ফুটবলারকে। ইটালির ঘরোয়া ফুটবলের আইনে এই শাস্তির কথাই লেখা রয়েছে।
অতীতে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন বুনিনো। ৩৪টি ম্যাচে নেমেছেন। এ ছাড়া ইটালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি ম্যাচে খেলেছেন তিনি। এ বছরের জানুয়ারিতে লিকোতে যোগ দেন। মরসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি।
লিকোর কোচ লুসিয়ানো ফশি মনে করছেন, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে তাঁর দলের ফুটবলারকে। তিনি বলেছেন, “লাল কার্ড দেখানোর নিয়ম রয়েছে এবং সেটা পালন করা উচিত, সবই মানছি। তবে আশা করেছিলাম রেফারিরা সাধারণ বুদ্ধি কাজে লাগাবেন। কারণ বুনিনো কারওর ভাবাবেগে আঘাত করেনি এবং ওর কাজ কেউ দেখতেও পায়নি। আশা করেছিলাম হলুদ কার্ড দেখানো হবে। রেফারি কোনও ভুল করেননি। বুনিনো বোধ হয় ওই কাজ করার আগে জানতও না কী শাস্তি হতে চলেছে।”
মাঠে মূত্রত্যাগ করার জন্যে এর আগেও ফুটবলারদের শাস্তি পেতে হয়েছে। ২০১৭-য় গোলের পিছনে মূত্রত্যাগের কারণে সালফোর্ড সিটির গোলকিপার ম্যাক্স ক্রোকোম্বেকে লাল কার্ড দেখানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি