ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজির গোপন খবর ফাঁস
গত দু'বছর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান বর্তমান বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে চলতি মৌসুমে শেষেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব পিএসজির।
তবে মেসির সঙ্গে চুক্তি না বাড়ানোর বিষয়ে কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই ফরাসি ক্লাব পিএসজি। এমনটাই জানানো হচ্ছে ফ্রান্সের একাধিক গমমাধ্যমে। গত মাসেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুই ক্যাম্পোস জানিয়েছিলেন, "মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে তাঁদের আলোচনা চলছে। তারপরেও এরকম রিপোর্ট বেরিয়ে আসছে।"
ফ্রান্সের জনপ্রিয় ল্য ইক্যুয়েপ-এ বলা হয়েছে, "পিএসজি সমর্থকরা মেসির পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হেরে ছিটকে যাওয়ার পরে মেসির প্যারিসে থাকা উচিত কিনা, তা নিয়ে সমর্থকরা কার্যত আড়াআড়িভাবে দু-ভাগ হয়ে গিয়েছে।"
ফুটবল বিশ্বের খুদে জাদুকর এই মেসির পরবর্তী গন্তব্য হিসাবে উঠে আসছে একাধিক ক্লাবের নাম- মেজর সকার লিগের ইন্টার মিয়ামি, সৌদি আরবের আল হিলাল এমনকি মেসির পুরোনো ক্লাব বার্সেলোনাতেও প্রত্যাবর্তন।নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব বদলের সাক্ষী থেকেছিল বছর দুয়েক আগের ঘটনা। আর্থিক কারণে মেসিকে রাখতে পারেনি বার্সা। তারপরেই আর্জেন্টিনীয় সুপারস্টারকে সই করায় পিএসজি।
পার্ক দ্যা প্রিন্সেস-এ মেসির দুই বছরের চুক্তির অঙ্ক ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে মেসির মূল বেতন ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ৪৭ মিলিয়ন মার্কিন ডলার মেসি পেয়ে থাকেন বোনাস, লয়ালটি বোনাস এবং ব্র্যান্ড ইমেজ স্বত্ত্ব হিসাবে। চুক্তিতে এক বছরের বৃদ্ধির ক্লজ-ও রয়েছে। মেসি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উপার্জনকারী ফুটবলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি