ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের দেশে অদ্ভুত বিড়ম্বনায় পড়লেন মেসি, দেখুন ভিডিও সহ
গত বছর শেষে দিকে কাতার বিশ্বকাপ জয়ের পর এই বারই প্রথমবারের মতো মাঠে নামছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। প্রতিপক্ষ এবার পানামা ও কুরাকাওয়ের। এই দুই প্রতিপক্ষের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ঘিরে ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন বুতবল্ল বিশ্বের সেরা ফুটবলার মেসি ও সতীর্থ ডি মারিয়ারা।
তবে এর আগে গতকাল ২০ মার্চ সোমবার রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে সমর্থকদের মধুর বিড়ম্বনার মুখে পড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অধরা সোনালি ট্রফিটা এখন আলবিসেলেস্তেদের ঘরে। বিশ্বজয়ের পর প্রথমবারের মতো খেলতে নামছে মেসি-দিবালার আর্জেন্টিনা।
আর তাই প্রীতি ম্যাচ হলেও আগ্রহ তুঙ্গে আর্জেন্টাইনদের। বিশ্বসেরা সুই তারকা মেসি-মার্টিনেজদের মাঠে দেখতে যেন তর সইছে না ফুটবল বিশ্বের ভক্ত-সমর্থকদের। রয়টার্সের এক খবরে বলা হয়েছিল, পানামার বিপক্ষে ম্যাচটি মাঠে বসে দেখতে ১৫ লাখেরও বেশি মানুষ আগ্রহ দেখিয়েছেন। যা অবিশ্বাস্য এক ঘটনা।
ঘটনাটি সোমবার রাতের। পালেরমোতে পরিবারের সঙ্গে গ্রিল খেতে বিখ্যাত রেস্টুরেন্ট ডন জুলিওতে গিয়েছিলেন মেসি। গোপনীয়তা রক্ষা করে তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু মেসির আগমনের খবর চাপা থাকেনি। প্রিয় তারকাকে একনজর দেখতে রেস্তোরাঁর বাইরে ভিড় করতে থাকেন ভক্তরা।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভক্তরা গান গেয়ে মেসিকে বাইরে আসতে বলছে। তাকে এক নজর দেখে হ্যালো বলতে চাইছে। এমনকী তাকে রেস্টুরেন্টের বারান্দায় আসার অনুরোধও করে তারা।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অনেকটা সময় ভেতরে থাকার পর নিরাপত্তারক্ষীদের সহায়তায় ভিড় ঠেলে কোনোমতে বের হয়ে আসেন মেসি। তাকে ছুঁয়ে দেখতে ভক্তদের পাগলামি ছিল দেখার মতো, যেন ছিনিয়ে নিতে চাইছে তাকে। সেকেন্ডের মধ্যে কেউ বা সেলফি তুলছেন। অনেক কষ্টে ভিড় সামলে মেসিকে গাড়িতে তুলে দেন তার নিরাপত্তারক্ষীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি