ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজিতে মেসির অপমান, যা বললেন বার্সেলোনার তারকা ফুটবলার
বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার হচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনার থেকে তিনি পাড়ি জমান পিএসজিতে। চুক্তি হয় দুই বছরের। ফলে কিছুদিন পরেই শেষ হতে চলেছে পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ। তবে শেষ মুহূর্তে এসে মেসিকে পড়তে হয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে।
পিএসজি সমর্থকরা ব্যঙ্গ বিদ্রূপে ভরিয়ে মেসি মাঠে নামলেই অপমান করছেন এই আর্জেন্টাইন সুপারস্টারকে। এতে লিওনেল মেসির পিএসজি ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এর মধ্যেই জল্পনা বাড়িয়ে মেসির পাশে দাঁড়ালেন মেসির সাবেক ক্লাব বার্সেলোনার তারকা সের্জি রবার্তো।
সাংবাদিক জেরার্ডো রোমেরোকে রবার্তো বলে দিয়েছেন, “মেসির বার্সায় আগমন কে না চায়? আমরা তো হাত বাড়িয়েই রয়েছি। তবে আমরা এই নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ এই নিয়ে মেসি, ক্লাব প্রেসিডেন্ট, কোচ অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
রেঁনে ম্যাচে যেভাবে মাঠে নেমে মেসিকে অসম্মানিত হতে হয়েছে, সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি, “কেউ বুঝতে পারছে না, মেসি তো প্যারিসে ভালোই ফর্মে রয়েছে। গোল করছে, এসিস্টে সাহায্য করছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দায় ওঁর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ও অসাধারণ একজন ফুটবলার। এটা খারাপ লাগছে যে ওঁর সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। ও যদি এখানে আসে, তাহলে সর্বোচ্চ সম্মানই পাবে।”
মেসির বার্সায় ফেরার জল্পনার মধ্যেই মেসির এজেন্ট স্বয়ং তাঁর পিতা জর্জে মেসি সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন সম্প্রতি। বলে দিয়েছেন, মেসির বার্সায় প্রত্যাবর্তন বেশ কঠিন।
ইএসপিএন-কে জর্জে মেসি বলে দিয়েছেন, “মনে হয় না ও এর বার্সায় ফিরবে। ওখানে ফেরার মত পরিস্থিতি নেই।” তবে প্রত্যাবর্তনের সম্ভবনা পুরোপুরি উড়িয়েই দিচ্ছেন না তিনি, “এখনও পুরোপুরি জানি না। জীবন অনেক সময় অপ্রত্যাশিত বাঁক নেয়।” তিনি বলেছেন, কিংবদন্তি সুলভ খ্যাতি অর্জন করে কাতালান ক্লাব থেকে মেসির আবেগী বিদায়, আর্থিক সমস্যায় জড়িয়ে মেসিকে ছেড়ে দেওয়া, মিডিয়া স্ক্রুটিনি মেসিকে নতুন করে চুক্তি সই করতে দেয়নি। পরে মেসি পিএসজিতে নাম লেখান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি