ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭৫১ দিন পর এমন ঘটনা ঘটালো মেসি-এমবাপেরা
হারের বৃত্ত ভাঙতে পারছে না পিএসজি। এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচে হারের মুখ দেখছে তারকা বহুল দলটি। মেসি আর এমবাপ্পেকে নিয়েই মাঠে নেমেছিল পিএসজি। তবু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেনের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্যারিস জায়ান্টদের।
স্থানীয় সময় রোববার ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। রেনের হয়ে গোল করেন কার্ল একামবি এবং আর্নাউদ কালিমুন্দো।
আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবার হারের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ। ২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে হার দেখল পিএসজি। দিনের হিসেবে সময়টা ৭৫১ দিন।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে রেনকে লিড গোল এনে দেন একামবি। বিরতির পর খেলার ৪৮ মিনিটে আর্নাউদ কালিমুন্দোর গোলে ২-০ গোলে পিছিয়ে পড়েন মেসিরা।
খেলার শেষের দিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পিএসজি।
লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি এখনো বড় ব্যবধানে এগিয়ে । ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি