ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চমক দিয়ে দল ঘোষণা করলো স্পেন ও পর্তুগাল
মাস চারেক আগে শেষ হয়েছে কাতার বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে আশানুরুপ ফল করতে পারেনি স্পেন। শেষ ষোলো থেকে বাদ পড়ে। স্পেন কোচের পদ হারান লুইস এনরিকে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন কোচের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম দল ঘোষণাতেই চমক দেখিয়েছেন ফুয়েন্তে।
বিশ্বকাপ দলের ১৫ জনকেই নিজের ঘোষিত ইউরো বাছাইপর্বের দল থেকে বাদ দিয়েছেন এই কোচ। এর মধ্যে সের্হিও বুসকেতস অবশ্য বিশ্বকাপের পরই অবসরের ঘোষণা দিয়েছেন।
ইউরো বাছাইপর্বে ২৫ মার্চ নরওয়ের বিপক্ষে ও ২৮ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। মূলত আগামী বছরের ইউরোয় চোখ রেখে এখন দল সাজাচ্ছেন ফুয়েন্তে। অন্যদিকে পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজের পর্তুগাল দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়াদের তালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে বার্সেলোনার ফেরান তোরেস, জর্দি আলবা, এরিক গার্সিয়া ও আনসু ফাতি উল্লেখযোগ্য। আর রিয়াল থেকে বাদ পড়েছেন মার্কো আসেনসিও।
ফুয়েন্তের দলে বার্সা থেকে জায়গা পেয়েছেন মাত্র তিনজন। তাঁরা হলেন পেদ্রি, গাভি ও বালদে। বার্সার মতো তিনজন ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। রিয়াল থেকে যাঁদের রাখা হয়েছে, তাঁরা হলেন দানি কারভাহাল, দানি সেবায়োস ও নাচো ফার্নান্দেজ। প্রথমবারের মতো স্পেন দলে জাগয়া পেয়েছেন ডেভিড গার্সিয়া, মার্তিন জুবিমেন্দি ও জুসেলু।
অন্যদিকে নতুন কোচ মার্তিনেজের পর্তুগাল দলে নিজের জায়গা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ব্যর্থতার পর রোনালদোর অবসর নিয়ে কথা হয়েছে অনেক। মার্তিনেজ কোচ হয়ে আসার পর তাঁকেও শুনতে হয়েছে রোনালদোর জায়গা নিয়ে প্রশ্ন। রোনালদোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন সাবেক বেলজিয়ান কোচ।
সে আলোচনা যে ইতিবাচক ছিল, সেটিই ঘোষিত দলে স্পষ্ট হলো। রোনালদোকে দলে রাখা নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো খুবই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। সে দলে অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। দলের গুরুত্বপূর্ণ সদস্যও সে। আমি বয়সের দিকে তাকাই না।’
স্পেন দল
গোলরক্ষক: কেপা, রবার্তো সানচেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: গে, বালদে, লাপোর্তে, ইগো মার্তিনেজ, নাচো, ডেভিড গার্সিয়া, পেদ্রো পোরো, কারভাহাল।মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্দি, গাভি, ফাবিয়ান, মেরিনো, সেবায়োস ও পেদ্রি।
ফরোয়ার্ড: মোরাতা, নিকো উইলিয়ামস, ব্রায়ান গিল, ওয়ারববাল, আসপাস, জোসেলু ও জেরার্দ মরেনো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি