ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ঘোষণা করলেন ফিফা, বদলে যাচ্ছে বিশ্বকাপের যে সব নিয়ম
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফুটবল বিশ্বকাপ্রের আগামী আসরে ৪৮ টি দলের মধ্যে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের এই ৪৮ দলের বর্ধিত কলেবর হলেও ৪ দলের গ্রুপ নিয়েই মাঠে গড়াবে শক্তিশালী যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ।
গতকাল ১৪ মার্চ মঙ্গলবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার কাউন্সিলে ফুটবল বিশ্বকাপের এই সিদ্ধান্ত পাস করা হয়। এই সিদ্ধান্তের পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
যদিও ফিফা আয়োজিত এই বিশ্বকাপে প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। কিন্তু এখন এই সিদ্ধান্তে সংশোধনী এনেছে সংস্থাটি।
এখন ১২টি গ্রুপে ৪৮টি দলকে ভাগ করা হবে। বর্তমান ফরম্যাটের মতোই প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রাউন্ড অব থার্টি-টু। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নির্ধারিত ১৬টি শহরে ২০২৬ বিশ্বকাপ হবে।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। এর সঙ্গে প্রতিটি গ্রুপে তৃতীয় দলগুলোর মধ্যে ৮টি দল রাউন্ড অব থার্টি-টুতে জায়গা পাবে। এরপর ৩২ দল নিয়ে হবে নক-আউট পর্ব, এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি