ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ব্রাজিলের মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনা
কয়েক মাস আগে শেষ হয়ে গেলে কাতার বিশ্বকাপ। পরবর্তী বিশ্বকাপ হবে ২০২৬ সালে। আসন্ন এই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এ বছরই শুরু হবে ফুটবল বিশ্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। এই বাছাই পর্বে আগামী নভেম্বরে মুখোমুখী হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের তথ্য নিশ্চিত করেছে মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।
আসন্ন বাছাইপর্বে এ বছর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২১ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।
এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সামনে পাচ্ছে বলিভিয়াকে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (দক্ষিণ আমেরিকা):
সেপ্টেম্বর, ২০২৩:
প্রথম রাউন্ড:
উরুগুয়ে–চিলি
কলম্বিয়া–ভেনিজুয়েলা
ব্রাজিল–বলিভিয়া
প্যারাগুয়ে–চিলি
আর্জেন্টিনা–ইকুয়েডর
দ্বিতীয় রাউন্ড:
পেরু–ব্রাজিল
ভেনিজুয়েলা–প্যারাগুয়ে
বলিভিয়া–আর্জেন্টিনা
চিলি–কলম্বিয়া
ইকুয়েডর–আর্জেন্টিনা
অক্টোবর, ২০২৩:
তৃতীয় রাউন্ড:
কলম্বিয়া–উরগুয়ে
ব্রাজিল–ভেনিজুয়েলা
বলিভিয়া–ইকুয়েডর
আর্জেন্টিনা–প্যারাগুয়ে
চিলি–পেরু
চতুর্থ রাউন্ড:
উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা
ভেনিজুয়েলা–চিলি
ইকুয়েডর–কলম্বিয়া
প্যারাগুয়ে–বলিভিয়া
নভেম্বর, ২০২৩:
পঞ্চম রাউন্ড:
কলম্বিয়া–ব্রাজিল
ভেনিজুয়েলা–ইকুয়েডর
বলিভিয়া–পেরু
আর্জেন্টিনা–উরুগুয়ে
চিলি–প্যারাগুয়ে
ষষ্ঠ রাউন্ড:
উরুগুয়ে–বলিভিয়া
পেরু–ভেনিজুয়েলা
ব্রাজিল–আর্জেন্টিনা
প্যারাগুয়ে–কলম্বিয়া
ইকুয়েডর–চিলি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি