ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র ৫৭ মিনিটে ভাঙল যত রেকর্ড
সমগ্র ফুটবলবিশ্ব সাক্ষী হলো চ্যাম্পিয়ন্স লিগে আর্লি হলান্ডের অতিদানবীয় এক পারফরম্যান্সের। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার এক ম্যাচেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়ে করলেন অবিশ্বাস্য এক কৃতী। আর তাতে ভাঙলেন ফুটবল বিশ্বের অনেক রেকর্ড।
এই ফুটবলারের নামের আগে গোলমেশিন তকমাটা আগে থেকেই ছিল, তবে গতকাল ১৪ মার্চ মঙ্গলবার রাতের পর নতুন করে তকমা দেওয়ার সময় এসেছে মনে হয়! অবশ্য সাম্প্রতিক দীর্ঘ দিন ধরে খুব বেশি গোল করতে পারছিলেন না। সময়ের সেরা ফুটবলারদের একজন তরুণ নরওয়েজিয়ান এই স্ট্রাইকার তারকা ফের জ্বলে উঠতে বেশি সময়ও নিলেন না। লাইপজিগের বিপক্ষে ম্যাচটিতে হলান্ডের ‘পাঁচের’ কল্যানে ৭-০ গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫৭ মিনিটের মধ্যেই নিজের ৫ গোল পূর্ণ করেন হলান্ড।
গতকাল রাতে ম্যানসিটি স্ট্রাইকারের ৫ গোলে নতুন কয়েকটি রেকর্ড তৈরি হয়েছে। তবে রেকর্ডের রাতে ক্লাবটির কোচ পেপ গার্দিওলা হলান্ডকে পুরো সময় খেলতে দেননি। দিলে হয়তো আরও কয়েকটি গোল তিনি করতে পারতেন। তাতে হয়তো নিজেকে আরও ছাড়িয়ে যেতেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
তবে যতটুকু করেছেন, সেটি কম কীসে! এক মৌসুমে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে ৩৯টি গোল করলেন হলান্ড। আর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়েছেন তিনি। এ ছাড়া লিগে দ্রুত ৩০ গোল পূর্ণ করার দিক থেকে এই তারকা সবার আগে। যেটি কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হলান্ডের রেকর্ড।
হলান্ড যেন এই ম্যাচকে রেকর্ডবই ভাঙার পণ করে নেমেছিলেন! চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে একাধিক হ্যাটট্রিক করেন তিনি। এর আগে ১৯৯৬ সালে এসি মিলান ও ২০০০ সালে মোনাকোর জার্সিতে ইতালিয়ান ফুটবলার মার্কো সিমোনে একই কীর্তি গড়েছিলেন। এদিকে, হলান্ড ২০১৯ সালের অভিষেক চ্যাম্পিয়ন্স লিগে সালসবুর্গের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। এছাড়াও লিগটির নকআউট পর্বে হ্যাটট্রিক করা সিটির প্রথম খেলোয়াড়ও তিনি।
এত কিছুর পরও হলান্ড আফসোস করেছেন পুরো সময় খেলতে না পেরে। যার উত্তরে কোচ গার্দিওলা বলেছেন, ‘এত অল্প বয়সেই যদি এত রেকর্ড গড়ে, তাহলে ওর জীবন বিরক্তিকর হয়ে যাবে। ভবিষ্যতের জন্যও তো কিছু লক্ষ্য রাখতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি