ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: মেসির ক্লাব পিএসজিতে তোলপাড়
সময়টা ভালো যাচ্ছে না তারকা বহুল দল পিএসজির। একের পর এক ম্যাচ হেরে বিধ্বস্ত। এরপর আবার আছে ফুটবলারদের ইনজুরি। তবে নতুন করে বিশাল সমস্যাতে পড়েছে পিএসজি। প্যারিস সঁ জরমঁয় আচমকাই তোলপাড়। সমাজমাধ্যমে এক সাংবাদিকের পোস্ট ঘিরে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই সাংবাদিক দাবি করেছেন, বায়ার্ন মিউনিখ ম্যাচের দু’দিন আগে মত্ত অবস্থায় অনুশীলনে এসেছিলেন এক ফুটবলার। কোচ ক্রিস্টোফ গতিয়ে তাঁকে বুঝিয়েও কিছু করতে পারেননি। তিনি বায়ার্ন ম্যাচের প্রথম একাদশেও খেলেছেন। ক্লাবের বড় মাপের ফুটবলার। এর পরেই তৈরি হয়েছে জল্পনা।
বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। দু’টি পর্বেই হেরেছে তারা। গত বুধবার খেলা ছিল বায়ার্নের ঘরের মাঠে। তার দু’দিন আগে, অর্থাৎ গত সোমবার এক তারকা ফুটবলার অনুশীলনে হাজির হয়েছিলেন মত্ত অবস্থায়। তিনি বেশ কিছু ক্ষণ অনুশীলনও করেন। পরে কোচ বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান। সেই ফুটবলারের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
রোমেন মোলিনা নামে এক সাংবাদিক সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন, “যদি ক্লাবের মালিক জানতেন যে ভেতরে কী চলছে, তা হলে কী হত কে জানে। অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে (বায়ার্নের মাঠ) প্রথম একাদশে থাকা এক ফুটবলার সোমবার সকালের মত্ত অবস্থায় অনুশীলনে হাজির হয়েছিল।” কোচের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ঘটনার পরেও সেই ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন তিনি। মোলিনার দাবি, শুক্রবার বিকেলে এবং শনিবার সকালেও তাঁকে পার্টি করতে দেখা গিয়েছে।
স্বাভাবিক ভাবেই জল্পনা বেঁধেছে, কে ওই ফুটবলার। নাম প্রকাশ না করা হলেও বিভিন্ন সূত্রে যা খবর, তাতে সেই ফুটবলার বড় মাপেরই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি