ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে মেসিদের যে আচরণ এখনও ভোলেননি দেশম
গত বছরের শেষের দিকে কাতার বিশ্বকাপ ছিল মহাতারকা লিওনেল মেসিদের ষোলআনা জয়ের আসর। এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে মেসি দিবালার দল আর্জেন্টিনার। বিশ্ব ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্টের পর্দা নামার তিন মাস পার হয়েছে। কিন্তু এখনও সে সময়ের নানা ঘটনাপ্রবাহ দু’দিন পরপরই আলোচনায় টেবিলে হাজির।
তবে ফুটবল বিশ্বে খুব সম্ভবত পরবর্তী বিশ্বকাপ কিংবা তার পরেও স্মরণীয় হয়ে থাকবে কাতার বিশ্ব কাপে খুঁটিনাটি সব দৃশ্য। এই বিশ্বকাপ দিয়ে ফ্রান্স টানা দু’বার শিরোপা জয়ের ম্যাচে নেমেছিল ফরাসি তারকা এমবাপ্পের দল ফ্রান্স। তবে তাদের টানা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিনিয়ে নিয়ে গেছেন মেসি-মার্টিনেজরা। সেই হারের চেয়ে মেসিদের আচরণে বেশি হতাশ হয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
সেই বিশ্বকাপের ফাইনালে মেসি ও আনহেল ডি মারিয়ার গোলের পর এমবাপের গোলে তৈরি হয় চরম নাটকীয়তা। এরপর ম্যাচের ফলাফল নির্ধারণে ট্রাইব্রেকারের আয়োজন করা হয়। আর সেখানেই ফরাসিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপর তারা উদ্দাম আনন্দে মেতে উঠেন। তাদের উচ্ছ্বাসও ছিল মাত্রাছাড়া, আর হবেও না বা কেন! ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে আলবিসেলেস্তাদের তৃতীয় বিশ্বকাপ অর্জন।
এরপর এমিলিয়ানো মার্টিনেজদের সেই উদ্যাপনকে বাড়াবাড়ি মনে হয়েছে অনেকের কাছেই। ফাইনালের পর উদ্যাপনে এমবাপেকে নিয়েও কৌতুক করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। বিশেষ করে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। তার হাতে এমবাপের মুখোশ পরিহিত পুতুল নেওয়ার ঘটনায় অনলাইন-অফলাইনে ফুটবলভক্তরা সমালোচনায় নামেন। সেই উদ্যাপন পছন্দ হয়নি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমেরও। এত দিন পরও বিষয়টি নিয়ে তিনি বলছেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের এই উদ্যাপন ছিল ‘অগ্রহণযোগ্য’!
আরএমসি স্পোর্টসকে দেশম বলেন, ‘তাদের ছাদে উঠে লাফালাফি আর উচ্ছ্বাসে ভেসে যাওয়াতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এতে শ্রদ্ধাবোধের ছিটেফোঁটাও আর থাকেনি। এমনটা কারও প্রাপ্য নয়, বিশেষ করে কিলিয়ানের (এমবাপে)। এটা ছিল অগ্রহণযোগ্য আচরণ। কিছু কিছু ক্ষেত্রে মাত্রা ছাড়ানো।’
এরপর অবশ্য সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ, ‘ওই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল ছুড়ে মারছিল। পুরো পথে অন্তত একশ’র মতো পুতুল এসেছে আমাদের কাছে। এর মধ্যে এমবাপের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসায় ওটা আমি তুলে নিই। দুই সেকেন্ডের মতো আমার হাতে ছিল। এরপর আবার বাইরে ছুড়ে দিই। ঘটনা এটাই।’
এমবাপেকে নিয়ে মজা না করার কথা উল্লেখ তিনি বলেন, ‘এখানে এমবাপেকে নিয়ে আমি কীভাবে মজা করলাম? সে তো আমার বিপক্ষে চারবার বল জালে পাঠিয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল...আমাকে তো ওর পুতুল ভাবার কথা। আবারও বলছি, আমি এমবাপেকে অতিশয় সম্মান করি এবং এটাও বলে দিচ্ছি, আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে সে–ই সেরা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি