ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
০-১ গোলে শেষ হল বাংলাদেশ ইরানের ম্যাচ, জেনে নিন ফলাফল
বাংলাদেশে চলতি এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। এই বাছাই পর্বে গ্রুপ পর্বের শেষ ও নিজেদের দ্বিতীয় অগ্নিপরীক্ষা ম্যাচে আজ ১২ মার্চ রোববার ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। ঢাকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়েছিল। এই ম্যাচ বাংলাদেশের মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ আসরের অন্যতম শক্তিশালী দল ইরানের কাছে ০-১ গোলে হেরে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশাভঙ্গ হলো বাদ পড়লেন বাংলাদেশের মেয়েরা। বল দখল আর আক্রমণ-প্রতিআক্রমণে এগোয় খেলা।
ম্যাচে রিপা-আকলিমাদের আক্রমণ রুখতেই ব্যস্ত ছিল ইরানের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়রা। এদিন কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল যুব বাঘিনীরা। কিন্তু পার্সিয়ান মেয়েদের ডিফেন্স আর স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
আগের ম্যাচে তুর্কেমেনিস্তানকে ৭-১ গোলে হারিয়েছিল ইরান। আর তাই এই ম্যাচে ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলতো ইরান। কিন্তু ড্র প্রয়োজন হলেও লিড নিতে মরিয়া ছিল দলটি।
কয়েকটি নিষ্ফল আক্রমণের পর ম্যাচের ৮৫তম মিনিটে স্বাগতিক গোলরক্ষক রূপনা চাকমার ভুলে ইরানকে লিড এনে দেন নেগিন জানদি। পিছিয়ে পড়ে চেষ্টা করলেও ফল পায়নি লাল-সবুজের মেয়েরা। আর এর মধ্য দিয়েই স্বপ্নভঙ্গ হলো যুব বাঘিনীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি