ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালাহ’র পেনাল্টি মিস, মাসুল দিল লিভারপুল
ফুটবল বিশ্বে জাতীয় দলের খেলা গুলোর চেয়ে জমজমাট হয় লিগ পর্যায়ের খেলা গুলো। সাম্প্রতিক সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল ক্লাব উত্থান-পতনের মধ্য দিয়েই মৌসুমটা পার করছে। কয়েকদিন আগেই ফুটবল বিশ্ব দেখেছে অবিশ্বাস্য এক ম্যাচ। এই আসরে তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল।
তখন মনে হয়েছিল, এই বুঝি নিজেদের ছন্দে ফিরল বিশ্বের অন্যতম তারকা ফুটবলার মোহামেদ সালাহরা। কিন্তু এই ধারনের ঠিক পরের ম্যাচেই তারা আবারও কোথায় জেন খেয়ে হারিয়েছে। তবে লিভারপুলের ম্যাচ হারের সঙ্গে বড় আক্ষেপের বিষয় সালাহ’র পেনাল্টি মিস। লিগ টেবিলের নিচের দিকের দল বোর্নমাউথ ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে।
চলতি মৌসুমের শুরু থেকে পিছিয়ে থাকা লিভারপুল দুই ম্যাচ জয় ও এক ড্র’য়ে টেবিলের ওপরের দিকে উঠে আসে। স্বাভাবিক ছন্দে খেলে তারা গতম্যাচেই ইতিহাসগড়া জয় পায় রেড ডেভিলসদের হারিয়ে। অথচ ডেভিলসরা লিগে আগে থেকেই সালাহদের চেয়ে ভালো অবস্থানে আছে।
শনিবার (১১ মার্চ) রাতে লিগ টেবিলের নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করার সুযোগ ছিল সালাহদের সামনে। কিন্তু আগের ম্যাচের হিরো এই ম্যাচে পুরো ভিলেন বনে গেলেন। কেননা তার পেনাল্টি মিসই হারের আলোচনাকে চাপিয়ে গেছে। প্রথমার্ধেই ভার্জিল ফন ডাইক হেড থেকে একটা সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন, অ্যান্ডি রবার্টসনকে ঠেকিয়ে দিয়েছেন বোর্নমাউথের গোলরক্ষক নেতো।
Warra a penalty from Salah ????!! What was he even thinking? pic.twitter.com/zgLndZwcio
— Musoni (@musoniUTD) March 11, 2023
এরপর কোডি গাকপোর বল জালে যাওয়ার পরেও গোল বাতিল হয়ে গেছে অফসাইডের কারণে। এভাবে লিড বাড়ানো তো দূরে থাক, উল্টো পিছিয়ে পড়ে ক্লপের শিষ্যরা। ম্যাচের ২৮ মিনিটে উইঙ্গার ড্যাঙ্গো ওয়াত্তারার পাস থেকে বল পেয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। সেই গোল প্রথমার্ধে তো নয়ই, পুরো ম্যাচেই শোধ করতে পারেনি লিভারপুল। যদিও তারা বেশ ভালো সুযোগ পেয়েছিল।
দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান ঘুচাতে লিভারপুল মরিয়া হয়ে ওঠে। তবে স্নায়ু ধরে রেখে চাপ সামলে গেছে বোর্নমাউথ । ৬৮ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগও পেয়ে যায় ক্লপের দল। দিয়েগো জোতার শট বোর্নমাউথের ডি বক্সের থাকা ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে লাগে। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সালাহ নেন এক হাস্যকর শট। সেটা গোলমুখে থাকা তো দূরের কথা, বাঁ-পাশ দিয়ে অনেক ওপরে উড়ে চলে যায়। পুরো ক্যারিয়ারেই সম্ভবত এর চেয়ে বাজে পেনাল্টি শট নেননি সালাহ। এমন সুযোগ নষ্ট করার পর আর ম্যাচে ফেরা যায় নাকি!
এই ম্যাচ দিয়ে গ্রে ও’নিলের দল যে আসলেই প্রিমিয়ার লিগে টিকে থাকতে মরিয়া, সেটা বোঝা গেছে। লিভারপুল যতই চাপ তৈরি করুক, বোর্নমাউথের খেলোয়াড়েরা সামলে নিয়েছেন দারুণভাবে। পাশাপাশি নিজেরা যখনই সুযোগ পেয়েছেন, সেটা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করে গেছেন।
এমন হারের পর ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগের ৫ নম্বরে আছে লিভারপুল। বোর্নমাউথ সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল, এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬১।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি