ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ নেইমার ভক্তদের জন্য দারুণ সুখবর
ব্রাজিলের সুপারস্টার তারকা ফুটবলার নেইমার জুনিয়রের পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে হয়ে বলে জানা গাছে। তবে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কবে মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়। গতকাল ১০ মার্চ শুক্রবার কাতারের রাজধানী দোহায় নেইমারের ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নেইমার ভালো আছেন।
আপাতত পুরোপুরি নিয়ম মেনে বিশ্রামে থাকবেন ব্রাজিলিয়ান সুপারস্টার অফ পিএসজির অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার নেইমারের। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পিএসজি।
সাম্প্রতিক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, দোহার ‘এএসপিইটিআর ক্লিনিক’-এ তিন জন চিকিৎসকের তত্ত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার করা হয়। এর মধ্যে ব্রাজিলিয়ান জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারও আছেন।
এর আগে গত সোমবার নেইমারের অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছিল পিএসজি। এ কারণে তিন থেকে চার মাস মাঠের কাটাতে হবে তাকে। অর্থাৎ চলতি মৌসুমের বাকি সময় তাকে মাঠে পাবে না পিএসজি।
Neymar après l’opération ???????????????? pic.twitter.com/FiCqhYprZK
— PSG COMMUNITY (@psgcommunity_) March 10, 2023
গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে ডান গোড়ালিতে চোট পান নেইমার। তবে এবারই প্রথম নয়। এই একই জায়গায় ক্যারিয়ারে আরও কয়েকবার চোট পেয়েছেন ইতিহাসের সবচেয়ে দামি এই ফুটবলার। এবারের চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, নেইমারের গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আরও একবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হলো তাকে।
গত বিশ্বকাপে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ চলাকালীন ডান গোড়ালিতে চোট পান নেইমার। সেই চোটের কারণে দুই ম্যাচ (সুইজারল্যান্ড ও ক্যামেরুন) মাঠের বাইরে কাটাতে হয় তাকে। পরে মাঠে ফিরলেও পুরনো ছন্দে দেখা যায়নি তাকে।
সবমিলিয়ে চোটের কারণে পিএসজি ক্যারিয়ারে প্রায় ৭৩১ দিন মাঠের বাইরে কাটিয়েছেন নেইমার। অর্থাৎ প্রায় দুই বছর! ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসিয়ানদের সঙ্গে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে প্রতি মৌসুমের বড় একটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করেছেন তিনি।
সবমিলিয়ে এখন পর্যন্ত পিএসজির জার্সিতে ১০৪ ম্যাচ খেলতে পারেননি নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি জায়ান্টদের হয়ে তিনি ম্যাচ খেলেছেন ১৭৩টি। অর্থাৎ ইনজুরির কারণে প্রায় ৩৭.৫ শতাংশ ম্যাচ মিস করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি