ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: নেইমারকে নিয়ে দারুন সুখবর দিল পিএসজি
ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক। কেউ কাওকে ছাড়া থাকতে পারে না। ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়রের। ক্যারিয়ারের বর্ণিল সময়গুলোতেই ইনজুরির কবলে পড়েছেন তিনি। এতে গুরুত্বপূর্ণ সব ম্যাচ থেকে ছিটকে পড়তে হয়েছে এ ফরোয়ার্ডকে।
পায়ের গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে মাঠের বাইরে ছিলেন নেইমার। ক্রাচে ভর করে গ্যালারিতে বসেই দলের শোচনীয় হার দেখতে হয়েছে। যে হারের কথা হয়তো সহজেই ভুলতে চাইবেন না তিনি।
অবশেষে নেইমারকে নিয়ে সুখবর দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি)। শুক্রবার সকালে নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এদিন পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে, আপাতত তিনি বিশ্রামে আছেন।
দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি'হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার। বর্তমানে সেখানেই চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন নেইমার।
এর আগে, ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় এ ফরোয়ার্ডের।
এরপর ফরাসি ক্লাব জানায়, ইনজুরির জন্য নেইমারের অস্ত্রোপচারই করাতে হবে। এজন্য আগামী ৩ থেকে ৪ মাস মাঠে দেখা যাবে না নেইমার জুনিয়রকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি