ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো জুভেন্টাসের ম্যাচ, দেখেনিন ফলাফল
গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশ দেখে অনেকেই অবাক! এরিক টেন হাগ, যিনি গত বছরের সেপ্টেম্বর থেকে টানা দুই ম্যাচে একই একাদশে খেলেননি, সেই একই ইউনাইটেড কোচ যিনি ৭-০ গোলে হেরে পরের ম্যাচে একই একাদশে রেখেছিলেন!
নিজেদের আগের ম্যাচটিতেই লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। এমন বিপর্যয়ের পর অনেকেই মনে করেছিলেন একাদশে অনেক পরিবর্তন আনবেন টেন হাগ। কিন্তু কাল ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল বেতিসের লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়া দলটিকেই নামিয়ে দিলেন। ব্রুনো ফার্নান্দেজ-কাসেমিরোদের যেন পরিষ্কার বার্তা দিয়েছিলেন তিনি-তোমাদের প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে!
ফার্নান্দেজ-কাসেমিরো-মার্কাস রাশফোর্ডরা ‘প্রায়শ্চিত্ত’টা করেছেন ভালো মতোই। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড।
ম্যাচের ষষ্ঠ মিনিটে রাশফোর্ড দলকে এগিয়ে দেওয়ার ২৪ মিনিট পর সেটি শোধ করে দিয়েছিলেন বেতিসের আয়োজ পেরেজ। তবে দ্বিতীয়ার্ধে আন্তনি, ব্রুনো এবং ভাউট ভেগহোর্স্টের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টেন হাগের দল। যে জয় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে দিয়েছে তাদের। দ্বিতীয় লেগের ম্যাচটি ১৬ মার্চ।
টেন হাগের মতে, লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর এভাবে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে নিজেদের শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে খেলোয়াড়েরা, ‘একটা বিপত্তির পর পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারাটা খুব ভালো ব্যাপার। এই মৌসুমে এবারই প্রথম আমরা ঘুরে দাঁড়াইনি। আগেও এমনটা খেলেছি। এই দলটার নিজস্ব ধরন আছে। ওরা প্রশংসা পাওয়ার যোগ্য।’
ইউনাইটেডের জয়ের রাতে আর্সেনাল অবশ্য আটকে গেছে। প্রিমিয়ার লিগের শীর্ষস্থানধারীরা ইউরোপা লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলতে গিয়েছিল লিসবনের মাঠে। শুরুতে উইলিয়াম স্যালিবার গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২–২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। পর্তুগিজ ক্লাবটির হয়ে দুই গোল করেন গনসালো ইনাসিও ও পলিনিও। আর্সেনালের দ্বিতীয় গোল আসে মোরিতার আত্মঘাতি গোল থেকে।
কাল রাতে ইউরোপা লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ঘরের মাঠে ১–০ ব্যবধানে হারায় ইতালিয়ান পরাশক্তিরা। ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন আনহেল দি মারিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি