ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজি নাকি বায়ার্ন-কে যাবে শেষ আটে, দেখুন কঠিন সমীকরণ
চলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই আসরের শেষ ষোলোর ফিরতি লেগে আজ রাত ২টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে থাকা আসরের অন্যতম শক্তিশালী দল বায়ার্ন ফিরতি লেগ খেলবে নিজেদের মাঠে। বাভারিয়ানদের হারিয়ে শেষ আটের টিকিট পাবে তো মেসি-এমবাপ্পের ক্লাবপিএসজি?
এখনও পর্যন্ত সে সমীকরণে শেষ আটে যেতে হলে ফিরতি লেগে পিএসজিকে জিততে হবে ২-০ গোলে। তবে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ কতটা শক্তিশালী, তা ফুটবল সবারই জানা। ফরসি ক্লাব পিএসজির আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি কোনোকিছুই অসম্ভব মনে করছেন না।
মেসি বলেছেন, ‘খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে, যেখানে ছোট ছোট বিষয়গুলো ভাগ্য গড়ে দেবে। এই স্টেডিয়ামে জেতা খুবই কঠিন। কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত এবং ঘুরে দাঁড়াতে সক্ষম।’
এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না পিএসজি। শুধু তাই নয়, গোড়ালির ইনজুরির কারণে চলতি মৌসুমেই হয়তো ব্রাজিল সুপারস্টারকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। তবে নেইমার না থাকলেও খুব বেশি সমস্যা মনে করছেন না পিএসজি কোচ গালতিয়ের। বরং কিলিয়ান এমবাপ্পের উপস্থিতি দলকে বাড়তি প্রেরণা জোগাবে।
তিনি বলেন, ‘নেইমারের না থাকাটা পরিষ্কারভাবে এটা দলের ক্ষতি। আমি বলব, তাঁর থাকাটা গোল করার জন্য ভালো। কিলিয়ানের (এমবাপ্পে) মতো খেলোয়াড় থাকায় দলের গভীরতা আরও বাড়বে। আশা করি, বায়ার্নের অর্ধে আমরা বলের দখল নিতে পারব। আর এমবাপ্পের মতো খেলোয়াড় থাকায় আমরা নিজেদের সৌভাগ্যবান ভাবছি। এ ম্যাচটি নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আমরা দারুণ একটি ম্যাচ খেলতে পারব বলেই মনে করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি