ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি কি আবারও বার্সায় ফিরবেন, গোপন তথ্য ফাঁস করলেন বার্সেলোনা সভাপতি
সময়ের অন্যতম সেরা ফুটবলার তো বটেই সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। উড়ন্তে ফর্মে রয়েছেন তিনি। তাইতো আবারও লিওনেল মেসিকে বার্সোলোনায় ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি মেসির বাবা জর্জের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন। জর্জে মেসির এজেন্ট। তাই মেসিকে ক্লাবে ফেরাতে তাঁর সঙ্গেই প্রথমে কথা বলেছেন লাপোর্তা।
মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক খুব একটা ভাল নয়। দু’বছর আগে মেসির বার্সা ছাড়ার নেপথ্যে অন্যতম কারণ ছিলেন লাপোর্তা। তাঁর সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ্যে বলেছিলেন মেসি। সেই লাপোর্তা এখন মেসিকে ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কয়েক দিন আগে ফিফার বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কার প্রদানের অনুষ্ঠানে গিয়েছিলেন লাপোর্তা। সেখানে মেসির সঙ্গে তাঁর দেখা হয়। দু’জনে হাত মেলান। কিন্তু মেসি তাঁর সঙ্গে কোনও কথা বলেননি।
মেসির সঙ্গে কথা না হলেও তাঁর বাবার সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিয়েছেন লাপোর্তা। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমার সঙ্গে জর্জের দেখা হয়েছিল। মেসি বিশ্বকাপ জেতায় আমি ওঁকে শুভেচ্ছা জানিয়েছি। পরে ওঁর সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে। তবে এই বিষয়ে এখন বেশি কিছু বলব না।’’
লাপোর্তাকে প্রশ্ন করা হয়, মেসি কি বার্সেলোনায় ফেরার কথা ভাবছেন? জবাবে বার্সা সভাপতি বলেছেন, ‘‘মেসি এখন প্যারিস সঁ জরমঁর ফুটবলার। তাই ও বার্সেলানোয় ফিরতে চাই কি না সে বিষয়ে এখন কথা বলা ঠিক হবে না।’’ লাপোর্তা পরিষ্কার করে দিয়েছেন যে দু’বছর আগে মেসির ক্লাব ছাড়ার নেপথ্যে তিনি ছিলেন না। লাপোর্তা বলেছেন, ‘‘মেসির ক্লাব ছাড়া আমারও ভাল লাগেনি। কিন্তু সেই সময় কিছু করার ছিল না। সবার উপরে ক্লাব। ব্যক্তির থেকে ক্লাবকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমার কিছু করার ছিল না।’’
২০২১ সালে দু’বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। সেই চুক্তি শেষ হওয়ার পথে। ক্লাবের সঙ্গে নতুন করে কোনও চুক্তি করেননি লিয়ো। ইতিমধ্যেই মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি তাঁকে প্রস্তাব দিয়েছে। তার মধ্যেই এ বার উঠে এল বার্সেলোনার নাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি