ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারকে নিয়ে দু:সংবাদ
নেইমার আর ইনজুরির একে অপরের পরিপূরক। না পরে নেইমার ইনজুরিকে ছাড়তে আর ইনজুরি না পারে নেইমারকে ছাড়তে। এ যেন এক জনম জনমের প্রেম। নেইমার তার পুরো ক্যারিয়ারজুড়েই অসংখ্যবার ইনজুরিতে পড়েছেন। ব্রাজিলিয়ান সুপারস্টারের এই দুর্বলতার সুযোগ নিয়েছে প্রতিপক্ষরা। যখনই তাকে থামাতে ব্যর্থ হয়েছে, করেছে আঘাত।
নেইমারের যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারত। কিন্তু একের পর এক চোট তার সঙ্গী হয়েই আছে।
সবশেষ গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন নেইমার। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় তার।
ওই ম্যাচে পিএসজি ৪–৩ ব্যবধানে জিতে যায়। গোড়ালি যেভাবে উল্টে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল নেইমারের চোট বেশ গুরুতর।
এবার ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হলো, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করতে হবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড তারকা।
এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য নেইমারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি