ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সময় নষ্ট এড়াতে কড়া নিয়ম আসছে ফুটবলে বিশ্ব
ফুটবল মাঠে ইচ্ছাকৃত ভাবে সময় নষ্ট করছেন ফুটবলাররা। ফুটবলারদের এই বার বার খেলার গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। পুরো সময় ৯০ মিনিটের খেলা আদতে হচ্ছে ৭০ মিনিট। ম্যাচের এই বাকি সময়টা নষ্ট করেই কাটিয়ে দিচ্ছেন ফুটবলাররা। খেলার মধ্যে এই ঘটনা এড়াতে এ বার কড়া পদক্ষেপ করতে চলেছে ফিফা। নতুন নিয়ম আনতে চলেছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।
ফুটবল বিশ্বে ফিফা যে নতুন নিয়মের কথা আলোচনা করছে সেটি হল ‘গেম ক্লক’। এই নিয়মে মাঠের মধ্যে থাকা রেফারি ও চতুর্থ রেফারির কাছে একটি ঘড়ি থাকবে, যাতে দেখা যাবে মাঠের মধ্যে ঠিক কত ক্ষণ খেলা হয়েছে।
অর্থাৎ, যত ক্ষণ বল মাঠের মধ্যে গড়াবে ঠিক তত ক্ষণই খেলার সময় হিসাবে ধরা হবে। সেটি রেফারিদের ঘড়িতে দেখাবে। ফলে বল খেলার বাইরে গেলে বা গোলরক্ষক বল ধরে সময় নষ্ট করার চেষ্টা করলে সেই সময় ঘড়ি থেকে বাদ যাবে। এর ফলে ঠিক ৯০ মিনিটের হিসাব পাওয়া যাবে। হকিতে এই নিয়মেই সময় মেপে খেলা হয়।
এ বারের প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচে খেলার সময় প্রতিযোগিতার ইতিহাসে সব থেকে কম হচ্ছে। কোনও কোনও খেলা আদতে ৭০ মিনিট হয়েছে বলে অভিযোগ ফিফার। অনেক দল প্রথমে এগিয়ে গেলেই সময় নষ্ট করার পদ্ধতি নিচ্ছে। এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সমর্থকরা। প্রতিবাদ করছেন তাঁরা। ফিফাও এই ঘটনার দিকে নজর রাখছে। কোনও ভাবেই যাতে ইচ্ছাকৃত সময় নষ্ট না হয় তা খতিয়ে দেখছে তারা।
কাতার বিশ্বকাপে সময় নষ্ট এড়াতে কিছু প্রযুক্তি নিয়ে এসেছিল ফিফা। সেখানে গোলের পর ফুটবলারদের উল্লাস, বা থ্রো করার আগে বল কত ক্ষণ মাঠের বাইরে থাকছে সেই সময় হিসাব করা হচ্ছিল। তার ফলে প্রায় প্রতিটি ম্যাচেই সংযুক্তি সময় দেখে অবাক হচ্ছিলেন সমর্থকরা। ১৪ মিনিট পর্যন্ত দেওয়া হয়েছিল সংযুক্তি সময়। এ বার ফিফা যে প্রযুক্তি আনতে চলেছে তাতে সংযুক্তি সময় আরও বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি