ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ লিভারপুলের ম্যাচ, দেখেনিন ফলাফল
মোহাম্মদ সালাহ, গ্যাপকো, নুনিয়েজ জ্বলে উঠেছেন অ্যানফিল্ডে। আর তাতে জ্বলছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধবস্ত হওয়াকে ‘কালদিন’ হিসেবে দীর্ঘদিন মনে রাখবেন ম্যানইউর সমর্থকরা। রেড ডেভিলদের বিপক্ষে এটি অলরেডদের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এমন যুদ্ধ হবে তা কল্পনাতেও ছিল না। প্রথমার্ধে মোটামুটি হলেও দ্বিতীয়ার্ধে মনে হচ্ছিল যেন খেলা ভুলে গেছে ম্যান ইউনাইটেডের ফুটবলাররা। ডাচ তারকা কোডি গাকপোর গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬টি গোল করে লিভারপুল। দুটি করে গোল করেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আর ম্যানইউর কফিনে শেষ পেরেক ঠুকেছেন রবার্তো ফিরমিনো।
অথচ প্রথম গোল পেয়েছিল ম্যানইউ। কাসেমিরো লিভারপুলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। আর ইউনাইটেডের পোস্টে প্রথম শটে গোল পায় লিভারপুল। গাকপোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে দেন নুনিয়েজ। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণকে মামুলি বানিয়ে সালাহর পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন গাকপো। ৬৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান সালাহ (৪-০)। ৭৫ মিনিটে হেডে গোল ব্যবধান ৫-০ করেন নুনিয়েজ।
৮৩ মিনিটে এরিক টেন হাগকে আরও বড় লজ্জায় ফেলে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন সালাহ। এটি প্রিমিয়ার লিগে সালাহর ১২৮তম গোল। এই গোলে প্রিমিয়ার লিগে অলরেডদের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মিশরীয় তারকা।
ম্যাচের ৮৮ মিনিটে লিভারপুলের ৭-০ গোলে এগিয়ে দেন ফিরমিনো। গত বছর এপ্রিলে অ্যানফিল্ডেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল।
এই হারে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানইউ। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে তারা। সমানসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে লিভারপুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি