ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনা দলে অশান্তি, মেসিদের নিয়ে অবিশ্বাস্য অভিযোগ করলেন মার্তিনেস
গোটা বিশ্ব দেখেছিল কাতার বিশ্বকাপে সেরা গোল রক্ষক হয়েছিল যিনি। গত ২০২২ কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও অশালীন আচরণের জন্য বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনা দলের গোল রক্ষক এমিলিয়ানো মার্তিনেস। বিশকাপ্রের দুই মাসেরও বশি সময়ের পরে তাঁর দাবি সতীর্থদের প্ররোচনাতেই গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলেন।
পানামা এবং কুরাকাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের আগে অশান্তির আঁচ লিয়োনেল মেসির সুখের সংসারে আর্জেন্টিনায়। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর অশালীন আচরণের জন্য সমালোচিত মার্তিনেস ঘটনার সব দায় চাপালেন সতীর্থদের উপর। বিশ্বসেরা গোল রক্ষকের দাবি, সতীর্থদের কথাতেই সেই আচরণ করে ফেলেছিলেন। এক সাক্ষাৎকারে মার্তিনেস বলেছেন, ‘‘সেই আচরণের জন্য আমি একদমই গর্বিত নই। বলা যেতে পারে ওটা একটা বাজি ছিল।’’
সেই ঘটনা নিয়ে মার্তিনেস বলেছেন, ‘‘আমার হাতে গোল্ডেন গ্লাভস পুরস্কার তুলে দেওয়ার পরই ছেলেরা (সতীর্থ) সবাই চিৎকার করে বলেছিল, ‘কোপা আমেরিকার মতো করে কেন উচ্ছ্বাস প্রকাশ করছ না?’ আমি বলেছিলাম, তেমন করব আবার? তাতে সতীর্থরা বলেছিল, ‘কী হবে তুমি তেমন করলে?’ ওদের কথা শুনেই ওই আচরণ করেছিলাম। দোষ সম্পূর্ণ ওদের।’’ ২০২১ সালে কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার নেওয়ার পরেও এমন ভঙ্গি করেছিলেন মার্তিনেস। সে সময় তেমন বিতর্ক তৈরি হয়নি। কারণ সে সময় মুখ বিকৃত করেননি তিনি। যা করেছিলেন কাতারে গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পর।
মার্তিনেস বলেছেন, ‘‘কোপা আমেরিকা জেতার পর এমনই ভঙ্গি করেছিলাম।’’ কেন করেছিলেন? মার্তিনেসের দাবি, ব্রাজিলের স্টেডিয়ামের পরিবেশ ভাল ছিল না। তাঁদের নানা ভাবে কটূক্তি করা হয়েছিল। বিরক্ত হয়ে তেমন করেছিলেন। বিশ্বকাপ ফাইনালে মেজাজ হারানোর মতো কিছু ঘটেনি। খেলা শেষ হওয়ার পর নিজেই গিয়েছিলেন কিলিয়ন এমবাপেকে সান্ত্বনা দিতে। তা হলে কেন সতীর্থদের কথায় তেতে গেলেন? এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন মেসির প্রিয় দিবু। যদিও আগে বলেছিলেন, ফ্রান্সের ফুটবলারদের খারাপ ব্যবহার এবং গালিগালাজের জন্য তাঁর মেজাজ ঠিক ছিল না। প্রতিপক্ষ ফুটবলারদের জবাব দেওয়ার জন্য ট্রফি নেওয়ার পর সেই আচরণ করেছিলেন।
বিশ্বকাপের পর মার্তিনেস চলে এসেছেন ইংল্যান্ডে। অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কয়েক দিন আগেই তিনি পেয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি