ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল বন্যায় শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
ফরাসি সুপার স্টার কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের নতুন এক রেকর্ড গড়লেন। রাতে ফরাসি লিগ ‘আ’র ম্যাচে নঁতেকে ৪-২ গোলে হারানোর পথে রেকর্ডটি গড়েছেন এ তারকা ফুটবলার। নিজেদের মাঠে যোগ করা সময়ে রেকর্ড গড়া গোলটি করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এটা এমবাপ্পের ২০১তম গোল।
এর আগের ম্যাচেই মার্শেইয়ের বিপক্ষে ২০০তম গোলটি করে পিএসজির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এদিনসন কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ফরোয়ার্ড। গতকাল রাতের গোলে তিনি টপকে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকারকে। এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে।
গোল করা এবং করানো দুদিক থেকেই দলে অবদান রেখে চলেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এমবাপ্পের গোলসংখ্যা এখন পর্যন্ত ৩০টি, আর সহায়তা করেছেন ৮ গোলে। ২০১৭ সালে পিএসজিতে নাম লেখানো এমবাপ্পে পর গোলের রেকর্ড গড়ার পাশাপাশি ৪টি লিগ শিরোপা জিতেছেন।
প্যারিসে কাল নিজেদের মাঠে ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৫ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি দেরি করেনি নঁতে। ৩১ ও ৩৮ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে অতিথিরা। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। অবশেষে ৬০ মিনিটে দানিলোর গোলে ব্যবধান ৩-২ করে ফরাসি পরাশক্তিরা। এরপর ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষায়, রেকর্ড গোলটি করে পিএসজিকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে।
দারুণ এ জয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট এক ম্যাচ কম খেলে ৫২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি