ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো আর্সেনালের ম্যাচ, দেখেনিন ফলাফল
অবিশ্বাস্য এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। ইংলিশ প্রিমিয়ার লিগে ২ গোলে পিছিয়ে থাকলেও শনিবার রাতে দারুণ জয় পেয়েছে আর্সেনাল। ৯০+৭ মিনিটের মাথায় করা রেইস নেলসনের গোলে ঘরের মাঠে রেলিগেশন শঙ্কায় থাকা এএফসি বোর্নমাউথকে হারিয়েছে ৩-২ গোলে।
এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে গার্নার্সরা। সমান ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে।
এদিন ম্যাচের ৯ সেকেন্ডের মাথায় পিছিয়ে পড়ে আর্সেনাল। এ সময় বোর্নমাউথের ফিলিপ বিলিং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোলটি করে এগিয়ে নেন দলকে। এরপর আর্সেনাল প্রভাব বিস্তার করে খেললেও ৫৭ মিনিটের মাথায় আরও একটি গোল হজম করে বসে। এ সময় গোলটি করেন বোর্নমাউথের মার্কোস সেনেসি।
দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ৬২ মিনিটের মাথায় থমাস পার্টের গোলে ব্যবধান কমে। আর ৭০ মিনিটে বেন হোয়াইট গোল করলে ম্যাচে ফেরে সমতা।
এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি ২-২ গোলের সমতা নিয়ে শেষ হতে যাচ্ছে। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে নামা রেইস নেলসন ম্যাচের যোগ করা সময়ে (৯০+৭) দারুণ এক গোল করে আর্সেনালকে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি