ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদি লিগের মাসসেরার নাম ঘোষণা, চমক দেখালো রোনালদো
বিশ্বকাপে তেমন কোন ভালো খেলা দেখাতে না পারলেও ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে এক সময় মাঠ দাপিয়েছেন পর্তুগিজ সুপারস্টার সিআর সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তার সঙ্গে লড়াই চলতো সতীর্থ কিংবা প্রতিদ্বন্দ্বি ক্লাবের তারকা ফুটবলারের। এই কারনে কারণে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেননি।
তবে এশিয়ার ক্লাব নাসরের হয়ে মাঠে নেমে তেমন সুবিধে করতে পারছিলেন না এই সুপারস্টার। তিনি ধীরে ধীরে নিজের খোলস ছেড়েছেন। সর্বশেষ চার ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেছেন তিনি। যার মাধ্যমে সৌদির প্রো-লিগে রোনালদো মাসসেরার পুরষ্কার জিতে নিয়েছেন।
গত মাসে লিগের চার ম্যাচে তিনি করেছেন ৮ গোল। এমনকি সতীর্থদের আরও দুটি গোলে বল জোগান দিয়েছেন তিনি। যা তাকে ফেব্রুয়ারির শেষে এসে পুরষ্কার এনে দিয়েছে। এর আগে লিগে জানুয়ারি-সেরা হওয়ার পুরষ্কার জিতেছিলেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের সালেম আল দাওসারি।
অথচ গত জানুয়ারিতে দলের হয়ে তিনি কোনো স্কোর এবং অ্যাসিস্ট করতে পারেননি। অসাধারণ নৈপুণ্যে আল নাসরকে তিনি পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন। ৩৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন। তবুও নিজের স্বভাবজাত পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি রোনালদো ক্লাব ক্যারিয়ারের ৫শ গোল পূর্ণ করেছেন। এর মাত্র ৬ দিন পরই আল-ফাতেহ’র বিপক্ষে নতুন লিগের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো।
আরও চারদিন পরে তিনি নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান। গত শনিবার তার হ্যাটট্রিক গোলেই মাসের শেষ ম্যাচে জয় পায় আল-নাসর। আগামী শুক্রবার নিজেদের মাঠে আল-বাতিনকে আতিথ্য দেবে পর্তুগিজ সুপারস্টারের দল।
ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল-নাসর। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট। সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কয়েকদিনের ব্যবধানে তিনি সেটিকে ৬৩’তে পরিণত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ