ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক ম্যাচ না খেলেও যে ভাবে রোনালদোর আয় ১১ কোটি টাকা
অর্থের দিক থেকে বিশ্বের অন্য ক্রীড়াবিদদের থেকে অনেক এগিয়ে পর্তুগালের সুপারস্টার ফুটবলার সি আর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের খেলা ছাড়াও বিজ্ঞাপনসহ বেশ কিছু খাত থেকে আয় করে থাকেন এই তারকা ফুটবলার। প্রতি বছর বিজ্ঞাপন থেকে আয় করেন কয়েক কোটি টাকা। বর্তমানে প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপন থেকে রোনালদোর আয়ের তথ্য। সেখানে দেখা যায়, শুধু মাত্র একটি বিজ্ঞাপন থেকে আকাশছোঁয়া অর্থ উপার্জন করেন এই ফুটবলের অর্থের রাজা।
বর্তমানে একটি বই প্রকাশ করেছেন জার্মানির দুই সাংবাদিক রাফায়েল বুশম্যান এবং মাইকেল উলজিঙ্গার। ফুটবল ছাড়াও অন্যান্য খাত থেকে ফুটবলারদের আয়ের তথ্য রয়েছে এই বইয়ে। সেখান থেকেই জানা গেছে, সৌদি আরবের একটি টেলিকম সংস্থা ছবি স্বত্বের জন্য রোনালদোর সঙ্গে চুক্তি করেছিল।
সাড়ে ৪ ঘণ্টার জন্য সিআরসেভেনকে পেয়েছিল তারা। এই সময়ের মধ্যে ছিল ফটোশুট, পাঁচটি জার্সিতে স্বাক্ষর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর দুটি পোস্ট করার চুক্তি হয়েছিল। এই কাছের জন্য সৌদি টেলিকম সংস্থার কাছ থেকে রোনালদো নেন ৯ লাখ ২০ হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার দুইশ টাকা।
এতে বিজ্ঞাপনের জন্য রোনালদোর ছবি ব্যবহারের অনুমতি পায় সৌদির টেলিকম কোম্পানিটি। তবে আঞ্চলিক সংস্থা হওয়ায় শুধু মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে রোনালদোর ছবি দিয়ে বিজ্ঞাপন প্রচার করতে পারবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ