ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফা বর্ষসেরা একাদশে যে কারনে জায়গা পায়নি নেইমার-রোনালদো-মার্টিনেজ
ফুটবল বিশ্বে গত ২০২১ সালের ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা একাদশ করেছে বৈশ্বিক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তালিকার একাদশে আর্লিং হালান্ড থাকলেও জায়গা হয়নি ফিফার বর্ষসেরা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের।
গতকাল ২৭ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০২২ সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। ফিফা আয়োজিত এই আয়োজনে যেখানে এক গোলরক্ষকের সঙ্গে তিনজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং চারজন ফরোয়ার্ড জায়গা পেয়েছেন।
ফিফার ঘোষিত বর্ষসেরা দলের গোল পোস্টের দায়িত্বে রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজের কাছে হেরে গেলেও সেরা একাদশে থাকার লড়াইয়ে জয়ী হয়েছেন কোর্তোয়া।
এই তালিকার আক্রমণে আছেন ফরাসি ক্লাব পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অধিনায়ক করিম বেনজেমা এবং দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড।
মিডফিল্ডে আছেন ম্যানসিটির আরেক তারকা কেভিন ডি ব্রুইনে। আছেন রিয়ালের মাঝমাঠের ত্রাণকর্তা লুকা মদ্রিচও। স্প্যানিশ ক্লাবটিতে তার দীর্ঘ দিনের সতীর্থ ক্যাসেমিরাও আছেন তাদের সঙ্গে৷ গত জুনে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ব্রাজিলিয়ান এই তারকা।
তিন ডিফেন্ডারের একজন পিএসজির আশরাফ হাকিমি। তার দুই সঙ্গী লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও কিছু দিন আগে ম্যানসিটি থেকে জার্মান ক্লান বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া জোয়াও কানসেলো। কিন্তু বিশ্বকাপে তেমন কোন ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি নেইমার-রোনালদো। এই কারনে সেরা একাদশে তাদের জায়গা হয়নি।
ফিফা বর্ষসেরা একাদশ: থিবো কোর্তোয়া, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসেলো, আশরাফ হাকিমি, কেভিন ডি ব্রুইনে, কাসেমিরো, লুকা মদ্রিচ, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, আর্লিং হালান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ