ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচের নাম ঘোষণা
২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে কনিষ্ঠ করছিল অর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই কোচের অধিনে বিশ্বকাপ জেতেন অর্জেন্টিনা। তবে বিশ্বকাপ জেতার পর থেকেই গুঞ্জন ছিল চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনির। তবে এবার সেটিই সত্যি হল।
জানা যায় যে আগামী ২০২৬ সাল পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে মেসি-দিবালার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে এই বিষয়টা নিশ্চিত করেছেন এএফ।
গতকাল ২৭ ফেব্রুয়ারি প্যারিসে অনুষ্ঠিত ফিফার বর্ষসেরা পুরষ্কারের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্কালোনি। সেখানেই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন ৪৪ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী কোচ।
আগামী ২০২৬ বিশ্বকাপেও মাস্টার মাইন্ড হিসেবে আর্জেন্টিনার ডাগ আউটে দেখা যাবে স্কালোনিকে। এএফএ-র বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের মেয়াদ বাড়ানোর কাজ সম্পন্ন করেছেন ক্লদিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি।’
এর আগে ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর সেভিয়ায় হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন স্কালোনি। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিদায়ের পর ছাঁটাই হন সাম্পাওলি। এরপর স্কালোনির কাঁধে আর্জেন্টিনা কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়।
চার বছর পর এই স্কালোনির কোচিংয়েই ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৫৭ ম্যাচে ৩৭ জয়, ১৫ ড্র ও ৫ ম্যাচে হেরেছেন স্কালোনি।
এএফএ সভাপতি তাপিয়া স্কালোনির প্রশংসা করে বলেছেন, ‘যখন আত্মবিশ্বাস তুঙ্গে এবং দুই পক্ষের বোঝাপড়াও ভালো, তাই বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির সঙ্গেই আমরা জাতীয় দলের প্রকল্প এগিয়ে নিয়ে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ